Advertisement
  • দে । শ
  • আগস্ট ১১, ২০২৫

উত্তর ২৪ পরগনার টাকির বাসিন্দা পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে আটক রেখেছ তামিলনাড়ুর পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তর ২৪ পরগনার  টাকির বাসিন্দা পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে আটক রেখেছ তামিলনাড়ুর পুলিশ

উত্তর ২৪ পরগনার টাকির বাসিন্দা পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে আটক রেখেছ তামিলনাড়ুর পুলিশ। বাংলাভাষী বলেই পুলিশের হাতে আটক ওই পরিযায়ী শ্রমিক। পরিবার সূত্রে জানা গেছে, আধার, ভোটার, রেশন, প্যান কার্ড সহ নাগরিকত্বের সমস্ত রকম তথ্য দেওয়ার পরেও ২১ দিন হল তামিলনাড়ুর পুলিশের হাতে আটক রয়েছেন উত্তর ২৪ পরগনার টাকির বাসিন্দা রাজীব শেখকে। ওই পরিযায়ী শ্রমিককে বাড়িতে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারস্থ হয়েছেন রাজীবের পরিবারের লোক। টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজীব শেখ বছর পাঁচেক হল তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। ২২ জুলাই রাজীব শেখ সহ বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে থানায় নিয়ে যায় তামিলনাড়ুর পেরুমবাদুর থানার পুলিশ। সেখানকার পুলিশের হেপাজত থেকে রাজীব শেখ পরিবারের সাথে ফোনে কথাও বলে তাঁর পরিচয় সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র চেয়ে পাঠান। পরিবারের তরফ থেকে রাজীব শেখের সমস্ত রকম নথিপত্র দেওয়া সত্ত্বেও তামিলনাড়ু পুলিশ সন্তুষ্ট হয়নি। একে সংখ্যালকঘু সম্প্রদায়ের মানুষ তার ওপর বাংলাভাষী, সে কারণেই রাজীব এখনো আটকে রাখতে রেখেছে পুলিশ। পরিবারের দাবি, তামিলনাড়ু পুলিশ রাজীব শেখকে বাংলাদেশের বাসিন্দা বলে দাগিয়ে তাকে আটকে রেখে পুশব্যাকের চেষ্টা হচ্ছে সেখানে। টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজীব শেখের পরিবারের দাবি তামিলনাড়ুর পেরুমবাদুর থানার পুলিশের কাছে রাজীব শেখের প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। তারপরও তাকে ছাড়েনি তামিলনাড়ু পুলিশ। এমনকি কয়েকদিন হল রাজীবের সঙ্গে পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগ করতে পারছেন না । রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে তার স্ত্রী ও সন্তানরা । রাজীবের স্ত্রী মনোয়ারা বিবি বলেন, আমরা ভারতের স্থায়ী বাসিন্দা। কিন্তু কাজের জন্য আমরা সবাই তামিলনাড়ুতে গিয়েছিলাম। তিনি বলেন, আমি ও আমার ছেলে ফিরে আসি। আমার স্বামী তামিলনাড়ুতে থেকে যান। ৩ সপ্তাহ হল তাঁকে পুলিশ বাংলাদেশী বলে আটকে রেখেছে। পরিবারে একমাত্র উপর্জন ক্ষম স্বামীকে অবিলম্বে রাজ্যে ফিরিয়ে আনার জন্যআবেদন করেছেন। তার স্ত্রী ও সন্তানদের দাবি, বাংলায় কথা বলেছে তাই রাজিব শেখকে সেখানকার পুলিশ আটক করেছে। রাজীব শেখের ছেলে জাহিদুল শেখ বলেন, বাবাকে পুলিশে ধরে রাখায় আমরা রীতিমতো সমস্যায় পড়েছি। আমাদের সংসার চালানোর দায় হয়ে যাচ্ছে । কী করে সংসার চলবে বুঝতে পারছি না। কোন যোগাযোগ করতে পারছি না। যদি সত্যি বাংলাদেশী বলে পুশব্যাক করে দেয় তাহলে কী হবে দুশ্চিন্তায় দিন কাটছে রাজীবের পরিবারের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!