Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২৪, ২০২৩

‘‌বাজবল’‌–এর পর এসে গেছে ‘‌দ্রাভবল’, ইতিহাস ভারতের‌

আরম্ভ ওয়েব ডেস্ক
‘‌বাজবল’‌–এর পর এসে গেছে ‘‌দ্রাভবল’, ইতিহাস ভারতের‌

রক্ষণাত্মক মানসিকতা সরিয়ে রেখে টেস্ট ক্রিকেটে এখন এসে গেছে ইতিবাচক মানসিকতা। যার অর্থ আগ্রাসী ব্যাটিং। এই ব্যাপারে বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় হয়ে উঠেছে ‘‌বাজবল’‌ ক্রিকেট। যা আমদানি করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের সেই ‘‌বাজবল’‌ ক্রিকেটকে টেক্কা দিয়েছে ভারতের আক্রমণাত্মক ব্যাটিং। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থদিনে দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণদের ব্যাটিং ক্রিকেট অনুরাগীদের কাছে ‘‌দ্রাববল’ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।
চতুর্থ দিনেই ওয়েস্ট ইন্ডিজের সামনে বড় রানের লক্ষ্য চাপিয়ে দেওয়ার জন্য ইংল্যান্ডের ‘‌বাজবল’‌ ক্রিকেটের অনুকরণে অতিআক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। ২৪ ওভারে ১৮১ রান তুলে দ্বিতীয় ইনিংস সমাপ্তি ঘোষণা করে। ওভার প্রতি ভারতের রানের গড় ৭.‌৫৪। ২০ ওভার স্থায়ী কোনও ইনিংসে এই রানের গড় সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে দিয়েছে আরত। ২০১৭ সালে বপাকিস্তানের বিরুদ্ধে ৩২ ওভারে ২৪১/‌২ রান তুলেছিল অস্ট্রেলিয়া। অসিদের রানের গড় ছিল ৭.‌৫৩।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছে। ৭৪ বলে সেঞ্চুরিতে পৌঁছে যায় ভারত। আগের রেকর্ড ছিল বাংলাদেশের। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজেরই বিরুদ্ধে ৮২ বলে ১০০ রানে পৌঁছেছিল বাংলাদেশ। ইংল্যান্ডও ২০২২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৮২ বলে ১০০ রান করেছিল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর টেস্ট ক্রিকেটের ধারণা অনেকটাই বদলেছে। ফল পাওয়ার জন্য দলগুলি ইতিবাচক খেলার দিকে মন দিচ্ছে। ইংল্যান্ড যেমন ‘‌বাজবল’‌ ক্রিকেটের আমদানি ঘটিয়েছে, তেমনই সেখান থেকে ধার করে ‘‌দ্রাভবল’‌ আমদানি ভারতের। যার পরিকল্পনা ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের। তাই ক্রিকেটপ্রেমীরা এর নাম দিয়েছেন ‘‌দ্রাভবল’‌। পাকিস্তান আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করেছে। যাকে ক্রিকেটপ্রেমীরা বলতে শুরু করেছেন ‘‌পাকবল’‌। প্রতিটা দেশই নিজস্ব ঘরানা আমদানি করতে শুরু করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!