- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১০, ২০২৫
রেসকোর্সের সামনে ভয়াবহ দুর্ঘটনা, ফেরারির ধাক্কায় সাফাইকর্মীসহ আহত ৪
বুধবার ভোরে রেসকোর্সের সামনে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এসএসকেএম হাসপাতালের দিক থেকে আসা একটি বহুমূল্যের ফেরারি গাড়ি সজোরে ধাক্কা দেয় দুই মহিলা সাফাইকর্মীকে। ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারের একটি ল্যাম্পপোস্টে আঘাত করে এবং প্রায় ৭০০ থেকে ৮০০ মিটার এগিয়ে গিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় গাড়ির চালক ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তি,যাঁদের বাবা ও ছেলে বলে জানা গেলেও পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত নয়—গুরুতর জখম হন। পুলিশ তাঁদের এবং দুই সাফাইকর্মীকে উদ্ধার করে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চার জনই সেখানে চিকিৎসাধীন।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ফেরারিটির গতিবেগ অত্যন্ত বেশি থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তবে পুলিশ জানিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিশ্চিতভাবে জানার জন্য সবদিক খতিয়ে দেখা হবে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হতে পারে। ফেরারিটি দুর্ঘটনায় সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে।
❤ Support Us






