- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মার্চ ২৫, ২০২৩
বাংলাদেশ উপদূতাবাসে গণহত্যা দিবসে শহিদ স্মরণ, উঠল দিনটির আন্তর্জাতিক স্বীকৃতির দাবি
মুক্তি যুদ্ধের ইতিহাসে ২৫ মার্চ এক স্মরণীয় দিন। ১৯৭১ সালে এই দিনে বাঙালিদের জাতিগত স্বাধিকার রক্ষার লড়াইকে গুঁড়িয়ে দিতে আক্রমণ হানে পাক সেনা। অপারেশন সার্চ লাইটের শিকার হন ঢাকা শহরের লক্ষ লক্ষ বাঙালি। বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেয় একের পর এক পরিবার।
বাংলাদেশের ইতিহাসের এই কালো দিনকে আন্তর্জাতিক গণহত্যাদিবস রূপে পালনের দাবি উঠলো এবারের শহিদ স্মরণে । শনিবার বাংলাদেশ উপ হাই কমিশনে উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ গ্যালারীতে প্রদর্শিত হয় দুটো তথ্যচিত্র । উপ-হাইকমিশনার মান্যবর আন্দালিব ইলিয়াস-এর নেতৃত্বে সকল কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী প্রেরিত বানী পাঠ করে শোনান যাথক্রমে কাউন্সেলর রিয়াজুল ইসলাম এবং কাউন্সেলর তুষিতা চাকমা। অনুষ্ঠানে গণহত্যা দিবস নিয়ে আলোচনা করেন দূতালয় প্রধান, সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং প্রথম সচিব রঞ্জন সেন।
উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ত্রিশ লক্ষ শহিদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ১৯৭১-এ বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সর্বাত্মক চেষ্টা করছে, এবং জাতিসংঘে বাংলাদেশের এ উদ্যোগ নিশ্চয়ই সফল হবে।
❤ Support Us








