- এই মুহূর্তে দে । শ
- জুন ১৪, ২০২৪
বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের
লোকসভা নির্বাচন শেষ হতেই রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০জুলাই রায়গঞ্জ, বাগদা, রাণাঘাট দক্ষিণ ও মানিকতলা কেন্দ্রে রয়েছে ভোট। আজু শুক্রবার সে সবকটি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল শাসক দল তৃণমূল ।
AITC candidates for the impending West Bengal Legislative By-elections scheduled for July 10, 2024. pic.twitter.com/SFTm2ciOgS
— All India Trinamool Congress (@AITCofficial) June 14, 2024
উত্তর কলকাতার একটি বিধানসভা অঞ্চল মানিকতলা। ২০২১ সালের বিধানসভা ভোটে সে আসনে বিধায়ক রূপে আসীন হন তৃণমূলের সাধন পান্ডে। তবে এক বছরের মাথাতে ২০২২ সালে তিনি প্রয়াত হন। ফলে ওই আসনটি শূন্য হয়ে যায়। পরে সে আসন নিয়ে মামলা দায়ের হলে নির্বাচন আরও পিছিয়ে যায়। আগামী ১০জুলাই সেখানে ভোট গ্রহণ করা হবে। মানিকতলা কেন্দ্রে ঘাস ফুল শিবিরের প্রার্থী রূপে মনোনীত হয়েছেন প্রয়াত বিধায়ক সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। রাজ্যের উত্তরে রায়গঞ্জ বিধানসভা এলাকায় প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হয়েছে। রাণাঘাট দক্ষিণ কেন্দ্রে ঘাস ফুল শিবিরের প্রার্থীরূপে মনোনীত হয়েছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী । বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের রাজ্যসভার সাংসদ ও বনগাঁর ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। মধুপর্ণা প্রথমবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন।
উল্লেখ্য, মধুপর্ণা ঠাকুর ও সুপ্তি পান্ডে ছাড়া বাকি প্রার্থীরা সবাই বিজেপির টিকিটে বিধানসভা ভোটে জিতেছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁরা দল বদল করেন। পদ্ম শিবির থেকে চলে আসেন ঘাসফুল শিবিরে। দল লোকসভা ভোটে তাঁদের প্রার্থী করেছিল ! তাই নিয়ম মত, বিধায়ক পদ ত্যাগ করতে হয়েছিল তাঁদের। ।কিন্তু নির্বাচনে তাঁরা নেতৃত্বের মুখ রাখতে পারেন নি। তবুও দল এবারের উপনির্বাচনে আবার তাঁদের ওপরেই ভরসা রেখেছে।
❤ Support Us






