Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৬, ২০২৪

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার

আরম্ভ ওয়েব ডেস্ক
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার

শাসক দলের পঞ্চায়েত সগস্যকে রেয়াত করল না পুলিশ। রাজনীতির রঙ না দেখে পুলিশের কাজে বাধা দেওয়া এবং দুই ভাইয়ের বিবাদে একজনের পক্ষ নিয়ে অপর জনের বাড়িতে হামলার অভিযোগে গ্রেপ্তার শাসক দলের পঞ্চায়েত সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের আঁকিপুর গ্রামে আমিরুল ইসলাম এবং সরিফুল ইসলাম দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত শরিকি বিবাদ অনেক দিনের। এনিয়ে গ্রাম্য সালিশি, থানা পুলিশও হয়েছে। অভিযোগ, বুধবার দুপুরে এক ভাই সরিফুলের পক্ষ নিয়ে চাঁপাপুকুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য আনসার আলি মণ্ডল দলবল নিয়ে আমিরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। আমিরুলকে বেধড়ক মারধোর করে। সেই সময় আমিরুলের স্ত্রী ও মেয়ে জামাই বাধা দিতে গেলে তাদেরকেও বেধড়ক মারধোর করে। আমিরুলের স্ত্রীকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হ‌য়েছে। খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার দলবলের হাতে আক্রান্ত হয় পুলিশ। এলাকার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এর পর মাটিয়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পঞ্চায়েত সদস্য আনসার আলি মণ্ডলকে গ্রেপ্তার করে। এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজ করছে পুলিশ। এদিন চাঁপাপুকুর অঞ্চলের পঞ্চায়েত সদস্য আনসার আলি মণ্ডলকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!