- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৩১, ২০২৪
রাঙাপানিতে এবার বেলাইন হল মালগাড়ি
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির দুর্ঘটনার আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা রাঙাপানিতে। এবার বেলাইন হল মালগাড়ি।১৭ জুন ফাঁসিদেওয়ার রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষের স্থলেই ঘটেছে ঘটনাটি।
দেড়মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা রাঙাপানিতে। এবার বেলাইন হল মালগাড়ি। গত ১৭ জুন ফাঁসিদেওয়ার রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়েছিল। ওই একই জায়গাতে এবার লাইনচ্যুত হল একটি মালগাড়ি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
Siliguri, West Bengal: After the Kanchenjunga rail accident on June 17, another accident occurrs at the same location, involving a freight compartment that derails near Siliguri Rangapani station. pic.twitter.com/ToR9bJAZsi
— IANS (@ians_india) July 31, 2024
বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মালগাড়িটির দুটি ওয়াগন লাইনচ্যুত হয়। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা,রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মালগাড়ির লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য উদ্যোগ নেন। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তেলবোঝাই মালগাড়িটির দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কেউ হতাহতও হননি বলে সূত্র মারফত জানা গেছে।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। একই জায়গায় ফের কী করে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
Another rail accident today, in the same Phansidewa/ Rangapani area in North Bengal, where there was a most tragic accident just six weeks back!
We are very concerned about what is happening!!
— Mamata Banerjee (@MamataOfficial) July 31, 2024
এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন ,’আজ আরেকটি রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গের একই ফাঁসিদেওয়া/রাঙ্গাপানি এলাকায়, যেখানে মাত্র ছয় সপ্তাহ আগে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল!
যা ঘটছে তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন!!’
❤ Support Us






