- এই মুহূর্তে দে । শ
- মে ৫, ২০২৩
স্বাভাবিক হচ্ছে মণিপুর, দাবি সেনার। পরিস্থিতির ওপর নজর রাখতে কর্ণাটক সফর বাতিল অমিতের
মণিপুর নিয়ে উদ্বিগ্ন মমতার বার্তা, রাজনীতি করার সময় এটা নয়, যেকোনো মূল্যে রক্ষা করতে হবে ঐক্য, শান্তি ও সম্প্রীতির পরিবেশ
হিংসা ও হানাহানির ক্লেদাক্ত পরিবেশকে পেছনে ফেলে রাখে ক্রমশ স্বাভবিক হচ্ছে মণিপুর। শুক্রবার এমন তথ্যই জানাল ভারতীয় সেনা। যে আটজেলায় কার্ফু জারি করা হয়েছিল তার মধ্যে মোরেহ এবং কাংপোংপিতে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ইম্ফল পশ্চিম চূড়াচাদপুরে অশান্তি অবশ্য এখনও থামেনি। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার সবরকম চেষ্টা চলছে। পার্শ্ববর্তী নাগাল্যান্ড থেকে আরো অতিরিক্ত বাহিনী নিয়ে আসা হয়েছে । সেনা সূত্রে জানা গেছে, গুয়াহাটি এবং তেজপুর থেকে ভারতীয় বায়ু সেনার একটি দল প্রয়োজনে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে। রাজ্যপাল ইতিমধ্যে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও গুজবে কান না দিতে মণিপুর বাসীকে আবেদন করেছেন।
I am deeply concerned about the situation in Manipur. It is not the time for politics. Politics & elections can wait but our beautiful state Manipur has to be protected first. Thus I urge the Prime Minister & Home Minister to first take care of Manipur, restore peace there. I…
— Mamata Banerjee (@MamataOfficial) May 4, 2023
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন । ইতিমধ্যে রাজ্যের হিংসার পরিস্থিতির ওপর নজর রাখতে বাতিল করেছেন কর্ণাটকের নির্বাচনী সূচি। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সঙ্গে গতকাল তাতেই তার কথা হয়েছে। বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। দরকার হলে পার্শবর্তী আসাম, নাগাল্যাণ্ড, মিজোরাম থেকে সহায়তা চাইতে পারেন তাঁরা। এ ব্যাপারে উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন শাহ। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে আলোচনা ইতিবাচক ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শান্তি ফিরিয়ে আনত কেন্দ্রে বিজেপি সরকারকে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করেছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, রাজনীতি করার এটা সময় নয়। নির্বাচন অপেক্ষা করতে পারে। কিন্তু আমাদের সুন্দরী মণিপুরকে আগে রক্ষা করতে হবে। তাই রাজ্যটিকে রক্ষা করতে, শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মণিপুরের ভাই–বোনেদের কাছে একতা, শান্তি ও সম্প্রীতি রাখার আবেদন জানিয়েছেন তিনি। কংগ্রেস নেতৃত্ব এলাকায় শান্তি ফিরিয়ে আনতে রাজ্যের পাশাপাশি কেন্দ্রের সরকারকেও পদক্ষেপ গ্রহণের জন্য আর্জি জানিয়েছেন।
স্থানীয় মেইটেই সম্প্রদায় ও ও জনজাতিদের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে বুধবার থেকে অশান্ত উত্তর-পূর্বের রাজ্য। আগুনে পুড়ে ভস্মীভূত একাধিক সরকারি ভবন । ৯০০০ বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। পরিস্থিতি সামলাতে নামাতে হয়েছে আধা সেনা ও কেন্দ্রীয় বাহিনী। যাদের মধ্যে চূড়াচাঁদপুর, কাংপোকপি এবং তেংনৌপাল উপজাতি অধ্যুষিত। সমগ্র রাজ্যে মোবাইল ও ইন্টার নেট পরিষেবা বন্ধ । যে সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে সেখানে প্রয়োজনে পুলিশকে বিক্ষোভকারীদের দেখা মাত্রই গুলি করবার নির্দেশ জারি করেছে প্রশাসন। যে হুকুমের পরিণতিতে ইতিমধ্যে কাংপোকপি জেলায় স্থানীয় তরুণ এক ফুটবলারের মৃত্যু হয়েছে।
❤ Support Us






