Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২০, ২০২৩

ইউক্রেনকে অস্ত্র সাহায্য করবে আমেরিকা, মার্কিন বা অন্য পশ্চিমি দেশের অস্ত্র সাহায্য নিলে কড়া পদক্ষেপ গ্রহণের হুমকি রাশিয়ার

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেনকে অস্ত্র সাহায্য করবে আমেরিকা,  মার্কিন বা অন্য পশ্চিমি দেশের অস্ত্র সাহায্য নিলে কড়া পদক্ষেপ গ্রহণের হুমকি রাশিয়ার

রুশ ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে আরও বেশি অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি আমেরিকার। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও ২.৫ বিলিয়ন ডলারের অস্ত্র-শস্ত্র ইউক্রেনকে দেওয়া হবে বলে জানাল ওয়াশিংটন।

বৃহস্পতিবার পেন্টগন একটি বিবৃতি জারি করে জানিয়েছে ৫৯ টি ব্রেডলি ইউক্রেনকে দেওয়া হবে। সঙ্গে থাকবে ৯০ টি স্ট্রাইকার এপিসি। গত সপ্তাহেই ৫০ টি ব্রেডলি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকা। যার অর্থমূল্য ছিল ৩ বিলিয়ন মার্কিন ডলা। সব মিলিয়ে এবছরে ইউক্রেনকে প্রদত্ত যুদ্ধাস্ত্র বাবদ মার্কিন যুক্তরাষ্ট্রের এখনও পর্যন্ত খরচ ৫.৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০০২ সালের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সূচনা থেকে এখনও পর্যন্ত মার্কিন সাহায্যের পরিমাণ ২৬. ৭ বিলিয়ন ডলার।

পিছিয়ে নেই অন্যান্য দেশও। ইউরোপীয়ান কাউন্সিলের অনুমোদন পেলে পোল্যাণ্ড বা ফিনল্যান্ডও সাহায্য করতে তৈরি।। অস্ত্র সাহায্য করতে চায় গ্রেট ব্রিটেনও। পশ্চিমি দেশগুলোর ইউক্রেনের পাশে দাঁড়ানোয় বেজায় চটেছে রাশিয়া। রাষ্টপতি পুতিন এদিন জানান যে ইউক্রেনকে ভারী ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত জাহাজ ট্যাঙ্ক দিয়ে সাহায্য করলে কড়া পদক্ষেপ করবে রাশিয়া। পরিস্থিতি যা তাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামবার পরিবর্তে আরও এক নতুন স্তরে পৌঁছাবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!