- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুলাই ৮, ২০২৩
রবিচরিতে এবার অনুপম
এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করছেন অনুপম খের। নিজের ইনস্টাগ্রামে এখর জানিয়েছেন তিনি। কবি হিসেবে তাঁর প্রথম লুকও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুপম খের। তাঁর সেই ছবি দারুণ ভাইরাল হয়েছে। নেটিজেনরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।
কবি, দার্শনিক এবং প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করছেন এই বিশিষ্ট অভিনেতা। এটা অনুপম খেরের ৫৩৮ তম সিনেমা। যদিও সিনেমার নাম ও মুক্তির তারিখ প্রকাশ করেননি অনুপম খের। তিনি ইনস্টাগ্রামে যে ছবিটা পোস্ট করেছেন, তা সাদা–কালো। রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই সাদা চুল ও একমুখ লম্বা দাড়ি। আর পটভূমিতে বাজানো রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান, ‘সখী, ভাবনা কাহারে বলে’–র যন্ত্রসংস্করণ হিসেবে ফ্লোরের দিকে তাকিয়ে রয়েছেন।
ছবিটা ইনস্টাগ্রামে পোস্ট করে অনুপম ক্যাপশনে লিখেছেন, ‘আমার ৫৩৮ তম প্রজেক্টে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে পেরে আনন্দিত। যথাসময়ে বিস্তারিত প্রকাশ করব। এটা আমার সৌভাগ্য যে আমি পর্দায় গুরুদেবকে তুলে করার সুযোগ পেয়েছি। শীঘ্রই আমি সকলের সঙ্গে এই সিনেমার আরও তথ্য শেয়ার করব।’
ভক্তরা অনেকেই অনুপমকে ‘আপনি আসলে রবীন্দ্রনাথের মতো দেখতে’ বলে মন্তব্য করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘ওমজী স্যার, আপনি আসলে রবীন্দ্রনাথের মতো দেখতে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আমি নিশ্চিত যে এটা আপনার চেয়ে ভাল কেউ করতে পারবে না। পরবর্তী প্রজন্ম আপনার মুখ দেখে ঠাকুর সাবকে মনে রাখবে।’ আর একজন লিখেছেন, ‘ওহ! মাই গড, আমি আপনাকে চিনতে পারলাম না স্যার… অসাধারণ।’
পরিচালক অনুরাগ বসুর আসন্ন অ্যান্থলজি ফিল্ম মেট্রো ইন ডিনোতে অনুপম খেরকে দেখা যাবে। তিনি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, ফাতিমা সানা শেখ, আলি ফজল এবং নীনা গুপ্তা। এই সিনেমাটি ২০২৪ সালের ২৯ মার্চ মুক্তি পাবে।’ ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ এবং ‘ইমার্জেন্সি’তেও দেখা যাবে অনুপমকে। বিবেক অগ্নিহোত্রী দ্বারা পরিচালিত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ মহামারী চলাকালীন কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির দৌড়ে ভারতের অবদান নিয়ে তৈরি। ‘ইমার্জেন্সি’ হল কঙ্গনা রানাওয়াতের পরিচালনায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনকে নিয়ে তৈরি।
❤ Support Us







