Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৫, ২০২৫

বৈভবের আবার বিশ্বরেকর্ড, বিজয় হাজারে খেলতে নেমে রোহিত–কোহলির ব্যাটে সেঞ্চুরি

আরম্ভ ওয়েব ডেস্ক
বৈভবের আবার বিশ্বরেকর্ড, বিজয় হাজারে খেলতে নেমে রোহিত–কোহলির ব্যাটে সেঞ্চুরি

বৈভব সূর্যবংশী মাঠে নামলেই তৈরি হয় একের পর এক রেকর্ড। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সেই অসংখ্য কীর্তি তার নামের সঙ্গে জড়িয়ে গেছে। আরও একটা নজির গড়ল ভারতীয় ক্রিকেটের এই বিস্ময় প্রতিভা। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ল বৈভব সূর্যবংশী। বিজয় হাজারে ট্রফিতে বুধবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরিতে পৌঁছে যায় বৈভব। শুধু তাই নয় ঘরোয়া একদিনের ক্রিকেটে দ্রুততম ১৫০ রান করারও নজির গড়েছে বৈভব। এই ম্যাচেই দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন সাকিবুল গনি।

কিছুদিন আগেই যুব এশিয়া কাপে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির নজির করেছিলেন। সেই এশিয়া কাপের ধারাবাহিকতা বিজয় হাজারে ট্রফিতেও ধরে রাখল বৈভব সূর্যবংশী। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরিতে পৌঁছয়। আর ১৫০ রানে পৌঁছয় ৫৯ বলে। ঘরোয়া ক্রিকেটে এটাই রেকর্ড। শেষ পর্যন্ত ৮৪ বলে ১৯০ রান করে আউট হয় বৈভব। তার ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা।

বৈভবের রেকর্ডের দিনেই আরও রেকর্ড তৈরি হল অরুণাচল ও বিহার ম্যাচে। প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন বিহারের অধিনায়ক সাকিবুল গনি। মাত্র ৩২ বলে তিনি সেঞ্চুরিতে পৌঁছে যান। একইসঙ্গে একদিনের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড করল বিহার। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ৫৭৪। জবাবে অরুণাচল প্রদেশ ১৭৭ রানে গুটিয়ে যায়। বিহার ৩৯৭ রানে জয়ী। ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের এটাও রেকর্ড।

শুধু বৈভব সূর্যবংশী কিংবা সাকিবুল গনির ব্যাট থেকে বিজয় হাজারে ট্রফির প্রথম দিনে বড় রান আসেনি। রান পেয়েছেন সব তারকাই। সিকিমের বিরুদ্ধে ৯৪ বলে ১৫৫ রান করলেন রোহিত শর্মা। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে সিকিম তোলে ২৩৬। জবাবে ৩০.‌৩ ওভারেই জিতে যায় মুম্বই। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বিরাট কোহলি ১০১ বল করলেন ১৩১। প্রথমে ব্যাট করে অন্ধ্রপ্রদেশ তুলেছিল ২৯৮/‌৮। ৩৭.৪ ওভারে ৩০০/‌৬ তুলে ম্যাচ জিতে যায় দিল্লি। এদিন শচীনকে টপকে প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানে পৌঁছলেন কোহলি। ঝাড়খন্ড ও কর্ণাটক ম্যাচে ঈশান কিষান করলেন ১২৫। ঝাড়খণ্ড তুলেছিল ৪১২/৯। জবাবে কর্ণাটক তোলে ৪১৩/‌৫। দেবদত্ত পরীক্ষার করেন ১৪৭।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!