Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৩, ২০২৩

গত তিন বছরে বিরাট ব্যাটে সেঞ্চুরির খরা।টেস্টে ধারাবাহিক ব্যর্থতায় তীব্র সমালোচনার মুখে কোহলি

আরম্ভ ওয়েব ডেস্ক
গত তিন বছরে বিরাট ব্যাটে সেঞ্চুরির খরা।টেস্টে ধারাবাহিক ব্যর্থতায় তীব্র সমালোচনার মুখে কোহলি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একেবারেই ফর্মে নেই বিরাট কোহলি। ৬ ইনিংসে একটাও হাফ সেঞ্চুরির ইনিংস খেলতে পারেননি। কিং কোহলির এইরকম খারাপ ফর্মে চূড়ান্ত হতাশ ক্রিকেটপ্রেমীরা। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। অনেকেই ব্যাট তুলে রাখার পরামর্শ দিয়েছেন। কেউ আবার তীব্র আক্রমণ করে বলেছেন, লাথি মেরে দল থেকে বার করে দেওয়া উচিত।

একজন কোহলিকে তীব্র আক্রমণ করে লিখেছেন, ‘‌কোহলিকে লাথি মেরে ভারতীয় টেস্ট দল থেকে বার করে দেওয়া উচিত। আমরা ঘন্টার পর ঘন্টা ওর ব্যাটিং দেখার জন্য অপেক্ষা করে আছি, আর কোহলি কিনা ১০ মিনিটও উইকেটে টিকতে পারছে না?‌’‌ আর একজন সরাসরি কোহলিকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘‌আমার মনে হয় টেস্ট ক্রিকেট থেকে কোহলির বুট জোড়া তুলে রাখার সময় এসেছে। ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে সেটাই কোহলির দেশের হয়ে শেষ টেস্ট হওয়া উচিত।’‌ আর একজন নিখেছেন,‘‌এখনই ব্যাট–প্যাড তুলে রেখে কোহলির অবসর নেওয়া উচিত।’‌

টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটে ভাল ছন্দে রয়েছেন কোহলি। দীর্ঘদিনের খরা কাটিয়ে সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরিও পেয়েছেন। কিন্তু লাল বলের ক্রিকেটে এখনও খারাপ সময় কাটিয়ে উঠতে পারেননি বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার–গাভাসকার ট্রফিতে একেবারেই ফর্মে নেই। ৬ ইনিংসে সর্বোচ্চ রান ৪৪। শেষ ১০ টেস্ট ইনিংসে একটাও হাফ সেঞ্চুরি ইনিংস খেলতে পারেননি।গত বছর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ৪ ইনিংসে কোহলির রান ছিল যথাক্রমে ১, অপরাজিত ১৯, ২৪ ও ১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ১২। দিল্লিতে ২ ইনিংসে করেছিলেন ৪৪ ও ২০, আর ইন্দোরে ২২ ও ১৩।

শেষ ১০ টেস্ট ইনিংসে কোহলির মোট রান ১৭৬। গড় ১৯.৫৫। কোহলির শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল ২০১৯ সালের নভেম্বরে, ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে টেস্টে। তিন বছরেরও বেশি সময় হয়ে গেল। তবুও টেস্টে সেঞ্চুরির দেখা নেই কোহলির ব্যাটে। এই তিন বছরে ৩৭ ইনিংসে কোহলির সংগ্রহ ৯৯০ রান। গড় ২৭.৫০। কোহলির এই টানা ব্যর্থতা নিয়ে সরব ক্রিকেটপ্রেমীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!