- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৫, ২০২৫
শচীনের আরও একটা রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি
ব্যাট হাতে ক্রিজে নামলেই রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে বিরাট কোহলির। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়া বিরুদ্ধে মাঠে নেমে আরও একটা রেকর্ডের মালিক হয়ে গেলেন “কিং কোহলি”। ভেঙে দিলেন শচীন তেন্ডুলকারের একটা রেকর্ড। পাশাপাশি করেছেন আরও নজির।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৮ বলে ৮৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন বিরাট কোহলি। পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কারও। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গে আইসিসি-র একদিনের ক্রিকেট
প্রতিযোগিতায় এই নিয়ে ২৪ বার ৫০ ও তার বেশি রান করার নজির গড়লেন কোহলি। ভেঙে দিয়েছেন শচীনের রেকর্ড। শচীন আইসিসি-র একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় ২৩ বার ৫০ ও তার বেশি রান করেছেন। এই মাইলস্টোনে পৌঁছতে শচীনের লেগেছিল ৫৮ ইনিংস। অন্যদিকে কোহলি পৌঁছে গেলেন ৫৩টি ইনিংসে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়ে ৭ বার পঞ্চাশের বেশি রান করলেন বিরাট কোহলি। পেছনে ফেলে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও শিখর ধাওয়ানকে।
এছাড়া মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটা মাইলস্টোনে পৌঁছেছেন বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে দ্বিতীয় দফায় ব্যাট করার নিরিখে ৮ হাজার রান পূর্ণ করলেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন শচীন তেন্ডুলকার। তিনি রান তাড়া করতে নেমে ২৩২ ইনিংসে ৮৭২০ রান করেছেন অন্যদিকে। বিরাট কোহলি ১৬৯ ইনিংসে এই ৮ হাজারের মাইলস্টোনে পৌঁছলেন।
❤ Support Us








