Advertisement
  • টে | ক | স | ই
  • জুন ২৮, ২০২২

পদ্মাসেতুর আবেগে বাংলাদেশের উড়ন্ত ডানা।টোল ট্যাক্স থেকে আয় ৫০০ কোটি।

আরম্ভ ওয়েব ডেস্ক
পদ্মাসেতুর আবেগে বাংলাদেশের উড়ন্ত ডানা।টোল ট্যাক্স থেকে আয় ৫০০ কোটি।

পদ্মাসেতুকে ঘিরে বাংলাদেশের আবেগ অব্যাহত। মৎসজীবী, কৃষক, শ্রমিক আর শহুরে নাগরিকদের মুখে মুখে ঘুরছে, নবনির্মিত সেতুটি বাংলাদেশের উন্নয়ন আর স্বনির্ভরতা উজ্জবলতম প্রতীক হয়ে উঠল। ব্যবসা বাড়বে, গতি বাড়বে ঢাকামুখী যানবাহনের। ভারতীয় ব্যবসায়ীরাও বিনিয়োগে, আমদানি আর রপ্তানিতে আরও বেশি হয়ে উঠবেন। ব্রিজ সংলগ্ন দুপাড়ে তৈরি হবে হাব, আবাসন ও অন্যান্য শিল্প , সড়ক ও সেতু দপ্তরের হিসেব, শুধু টোল ট্যাক্স থেকে বছরে সেতুর আয় দাঁড়াবে অন্তত ৫০০কোটি। দৈনিক কয়েক লক্ষ। ২৫ জুন, সেতুর উদ্বোধনের দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টোল ট্যাক্স জমা দিয়েছেন, নিজের পকেট থেকে, তাঁর সহগামী কনভয় ও অন্যান্য গাড়ির জন্য। টাকার অঙ্ক ১৬, ৪০০। বাংলাদেশ সরকার ইতিমধ্যে বিভিন্ন রকমেক যানবাহনের টোল ট্যাক্সের তালিকা প্রকাশ করেছে। সর্বোচ্চ ২৪০০ টাকা বড়ো বাসের জন্য আর মোটর বাইকে ১০০টাকা, এটাই সবচেয়ে কম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!