Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৯, ২০২২

মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের নেতা হরমনপ্রীত, পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের নেতা হরমনপ্রীত, পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু

সামনের বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় বসবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ঘোষণা করা হয়েছে।বুধবারই ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে। দলে উল্লেখযোগ্যভাবে

প্রত্যাশামতোই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কাউর। সহ অধিনায়ক করা হয়েছে স্মৃতি মান্ধানাকে।

১৫ জনের ঘোষিত দলে জায়গা পেয়েছেন:‌ হরমনপ্রীত কাউর (অধিনায়ক)‌, স্মৃতি মানধানা (‌সহ–অধিনায়ক)‌, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার)‌, রিচা ঘোষ (উইকেটকিপার)‌, জেমাইমা রডরিগেজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, অঞ্জলি সর্বানি, পুজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পাণ্ডে। রিজার্ভে রাখা হয়েছে, এস মেঘনা, স্নেহ রানা ও মেঘনা সিংকে। পুজা বস্ত্রকারের চোট রয়েছে। তা সত্ত্বেও তাঁকে দলে রেখেছেন নির্বাচকরা। পুরো ফিট দলেই তিনি দলের সঙ্গে যাবেন।

সামনের বছর ১০ ফেব্রুয়ারি টি ২০ বিশ্বকাপ শুরু। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। ১৫ ফেব্রুয়ারি ভারতের দ্বিতীয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারতের পরের দুটি ম্যাচ ১৮ ও ২০ ফেব্রুয়ারি যথাক্রমে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ খেলবে ভারত। সিরিজের বাকি দুটি দল ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!