Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১০, ২০২৩

এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে ৩ সোনা জয় ৯৫ এর ভগবানীর

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে ৩ সোনা জয় ৯৫ এর ভগবানীর

ফিলিপিন্সের নিউ ক্লার্ক সিটিতে অনুষ্ঠিত ২২তম এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিন–তিনটি সোনা জিতলেন ভারতের প্রবীণতম অ্যাথলিট ভগবানী দেবী ডাগর। শটপুট, ডিসকাস থ্রো ছাড়াও জ্যাভেলিন থ্রো–তে সোনা জিতেছেন ভগবানী দেবী। আন্তর্জাতিক মঞ্চে এর আগেই দুর্দান্ত নজির গড়েছিলেন ভগবানী দেবী।
ভারতের ৯৫ বছর বয়সী এই প্রবীণ অ্যাথলিট পোল্যান্ডের তোরুনে ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপেও তিনটি সোনা জিতেছিলেন। এছাড়া চলতি বছরেই ফিনল্যান্ডে ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৯০–৯৫ বয়স বিভাগে ১০০ মিটারে সোনা জিতেছিলেন। ৯৫–৯৯ বছর বয়সী বিভাগে শটপুট এবং ডিসকাস থ্রো–তেও সোনা জিতেছিলেন। ।

হরিয়ানার খেদকা গ্রামে জন্মগ্রহণ করেন ভগবানী দেবী। মাত্র ১২ বছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল এবং ৩০ বছর বয়সেই বিধবা হন। স্বামী মারা যাওয়ার সময় তিনি গর্ভবতী ছিলেন। স্বামী মারা যাওয়ার কয়েক বছর পর একটা ছেলেকেও হারান ভগবানী দেবী। এরপর অল্পবয়সী মেয়ে ও একটা ছেলেকে মানু্ষ করতে থাকেন। ৪ বছর পর ভগবানী দেবীর মেয়েও এক ছেলেকে রেখে অকালে আত্মহত্যা করে।

কিন্তু ভগবানী দেবী হাল ছাড়েননি। নিজের এবং মেয়ের ছেলেকে মানুষ করার জন্য দীর্ঘ সময় মাঠে কাজ করতেন। অবশেষে তাঁর প্রচেষ্টা ফলপ্রসূ হয় এবং ভগবানী দেবীর ছেলে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে কেরানির চাকরি পায়, যা পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে সাহায্য করে। ভগবানী দেবীর বড় নাতি বিকাশ ডাগর তাঁকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করেন এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ দেন।  এরপর ধীরে ধীরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন ভগবানী দেবী। এশিয়ান গেমসসহ বেশ কয়েকটি প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন। ভগবানী দেবীর নাতি বিকাশ ডাগর একজন আন্তর্জাতিক প্যারা অ্যাথলিট এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!