Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২৮, ২০২৩

দিন বদলাচ্ছে ভারত–পাকিস্তান ম্যাচের, সূচিতে আরও পরিবর্তন

আরম্ভ ওয়েব ডেস্ক
দিন বদলাচ্ছে ভারত–পাকিস্তান ম্যাচের, সূচিতে আরও পরিবর্তন

১৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছে আমেদাবাদ পুলিশ। নবরাত্রি অনুষ্ঠানের জন্য ওইদিন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ভারত–পাকিস্তান ম্যাচের দিন পরিবর্তন হলেও আমেদাবাদেই হবে বলে জানিয়েছেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। শুধু ভারত–পাকিস্তান ম্যাচই নয়, বিশ্বকাপের সূচিতে আরও পরিবর্তন হতে চলেছে।
আইসিসি–র তিনটি পূর্ণ সদস্যের দেশ বিশ্বকাপের সূচি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। তাদের দাবি, টানা ম্যাচের জন্য ক্রিকেটাররা পর্যাপ্ত বিশ্রাম পাবে না। সেইজন্যই সূচিতে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। কয়েকদিনের মধ্যেই পরিবর্তিত সূচি ঘোষণা করা হবে। সূচি নিয়ে কয়েকটা দেশের আপত্তির কথা স্বীকার করেছেন জয় শাহ। তিনি বলেন, ‘‌সূচি নিয়ে ৩টি দেশ আপত্তি জানিয়েছে। দুটি ম্যাচের মধ্যে পর্যাপ্ত বিশ্রাম নেই। অথচ বেশ কয়েকটা ম্যাচের মধ্যে ৬ দিন বিশ্রাম রয়েছে। বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। যে দেশগুলি অভিযোগ করেছে, তাদের কয়েকটা ম্যাচের দিন পরিবর্তন করা হবে। তবে ভেন্যুর কোনও পরিবর্তন হবে না।’‌
ভারত–পাকিস্তান ম্যাচ যদি একদিন এগিয়ে নিয়ে আসা হয় তাহলে একই দিনে তিনটি ম্যাচ আয়োজন করতে হবে। তাছাড়া এই ম্যাচ এগিয়ে নিয়ে আসা হলে পাকিস্তান সমস্যায় পড়বে। কারণ ১২ অক্টোবর হায়দরাবাদে তাদের ম্যাচ রয়েছে। দুটি ম্যাচের মাঝে ২ দিন সময় পাবে পাবে পাকিস্তান। তাদের হায়দরাবাদে ম্যাচ খেলে পরদিন আমেদাবাদ পৌঁছবে। তার পরের দিন খেলতে হবে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। ১২ তারিখ হায়দরাবাদে ম্যাচ খেলতে হলে ১৪ অক্টোবর নিশ্চিতভাবেই আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলতে চাইবে না পাকিস্তান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!