Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২০, ২০২২

মার্কিন আবদার, কাতার বিশ্বকাপে সমর্থকদের জন্য নমনীয় হোক নিয়ম

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন আবদার, কাতার বিশ্বকাপে সমর্থকদের জন্য নমনীয় হোক নিয়ম

মাসখানেক পরেই কাতারে বসবে ২০২২ বিশ্বকাপ ফুটবলের আসর। ইতিমধ্যেই বিশ্বকাপ নিয়ে তৎপরতা দেখাতে শুরু করেছে কাতার প্রশাসন। ফুটবল সমর্থকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে। বিশ্বকাপ চলার সময় যাতায়াতের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থার সুবিধা দিচ্ছে। তবুও আতঙ্কে রয়েছে আমেরিকা। বিশেষ করে কাতারের কঠোর আইনের জন্য। তাই বিশ্বকাপ চলার সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের জন্য কাতার প্রশাসনকে নমনীয় হওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বেশকিছু বিষয়ে যথেষ্ট কঠোর কাতারে আইন। যেমন কাতারে সমকামীতা বৈধ নয়। এছাড়া অবিবাহিত মহিলা ও পুরুষের মধ্যে যৌনতা অবৈধ। মদ্যপান করে জন সমক্ষে মাতলামি করাও নিষিদ্ধ। অভিযুক্ত ব্যক্তির ৬ মাস পর্যন্ত জেল হতে পারে। খোলামেলা পোশাক পরাও নিষিদ্ধ। খোলামেলা পোশাক পরলে গ্রেপ্তার করার আইন আছে কাতারে। কাতার প্রশাসনের পক্ষ থেকে দোহাতে অবস্থিত সব দেশের দূতাবাসকে নিয়ম সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের দূতাবাসের পক্ষ থেকে সেদেশের সমর্থকদের কাতারের আইন সম্পর্কে সচেতন করে দেওয়া হচ্ছে। পশ্চিমী দেশগুলির সমর্থকরা সবথেকে বেশি সমস্যায় পড়বেন। কারণ তাঁরা অনেকটাই উগ্র। বিশেষ করে ইংল্যান্ডের ফুটবল সমর্থকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থকরাও কোনও অংশে কম যান না। তাই বিদেশি সমর্থকদের কথা ভেবে দোহায় থাকায় আমেরিকার রাষ্ট্রদূত কাতার পুলিশ এবং অথারিটির কাছে অনুরোধ করেছেন বিশ্বকাপকে ঘিরে বিদেশ থেকে আসা সমর্থক এবং পর্যটকদের বিষয়ে অনেক বেশি নমনীয় ও ধৈর্য্যশীল ভূমিকা পালন করার।

দোহার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‌বিশ্বকে যখন এদেশে আসার জন্য অনুরোধ করা হয়েছে, তখন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁদের সঙ্গে যে সংস্কৃতি, বৈচিত্র নিয়ে আসে তা গ্রহণ করার জন্য কাতার সরকারের ধৈর্য্য এবং সহশীলতা রয়েছে। বিদেশিদের ব্যাপারে নমনীয় হওয়ার অনুরোধ জানাচ্ছি।’‌ কাতার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছোট ছোট ভুল তারা নজরে আনবে না।


❤ Support Us
error: Content is protected !!