Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৩, ২০২২

মহিলাদের বর্ষসেরা টেনিস তারকা হলেন ইগা স্বিয়াতেক

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের বর্ষসেরা টেনিস তারকা হলেন ইগা স্বিয়াতেক

চলতি বছরটা অবিশ্বাস্য কেটেছে মহিলা টেনিস তারকা ইগা স্বিয়াতেকের। প্রত্যাশামতোই প্রথমবারের মতো মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের বিচারে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য নির্বাচিত হলেন পোল্যান্ডের এই মহিলা টেনিস তারকা। মহিলাদের সিঙ্গলস র‌্যাঙ্কিংয়েও তিনি শীর্ষে রয়েছেন। ২০২০ সালে বর্ষসেরা নবাগত খোলোয়াড়ের জন্যও মনোনীত হয়েছিলেন ইগা স্বিয়াতেক।
২০২২ সালে মোট ৮টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন এই পোলিশ টেনিস তারকা। যার মধ্যে টানা ৬টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। পাশাপাশি টানা ৩৭টি ম্যাচে অপরাজিত থাকার নজিরও গড়েছেন। চলতি মরশুমে ইগা স্বিয়াতেকের চ্যাম্পিয়ন হওয়া ৮টি প্রতিযোগিতার মধ্যে মধ্যে রয়েছে, দুটি গ্র‌্যান্ড স্ল্যাম, ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন। এছাড়াও তিনি জিতেছেন দোহায় অনুষ্ঠিত কাতার ওপেন, বিএনপি পারিবাস ওপেন, মিয়ামি ওপেন, ইন্টারনাজিওনালি বিএনএল–এ ডব্লিউটিএ ১০০০ শিরোপা, রোমের ডি’‌ইতালিয়া, এবং স্টুটগার্টে পোর্শে টেনিস গ্রাঁ প্রিঁ। এই মরশুমে স্বিয়াতেক মোট ৬৭টি ম্যাচ জিতেছেন।
বর্ষসেরা ডব্লিউটিএ কোচের পুরস্কার পেয়েছেন ডেভিড উইট। জেসিকা পেগুলার বর্তমান কোচ এই মরসুমে কোর্টে তাঁর খেলোয়াড়দের সাফল্যের জন্য স্বীকৃতি পেয়েছেন। জেসিকা পেগুলা চলতি মরশুম শুরু করেছিলেন ১৮ নম্বরে থেকে। তিনি শেষ করেন ৩ নম্বরে থেকে। ২০২২ সাল তাঁর কাছে সেরা মরশুম। পেগুলা তাঁর টেনিস জীবনে প্রথমবারের মতো মাদ্রিদ ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন। এবং চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে তিনটিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পাশাপাশি গুয়াদালাজারা ওপেনে চ্যাম্পিয়ন হন।
বর্যসেরা ডাবলস জুটি হিসেবে নির্বাচিত হয়েছেন বারবোরা ক্রেজসিকোভা এবং ক্যাটেরিনা সিনিয়াকোভা। এই নিয়ে তাঁরা টানা দ্বিতীয় মরশুম এবং তৃতীয়বার বর্ষসেরা ডাবলস জুটি নির্বাচিত হয়েছেন। এই চেক জুটি অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেনসহ ২০২২ সালে তিনটি বড় শিরোপা জিতেছে। ডব্লুটিএ–র বিচারে মরশুমের সেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ঝেং কিনওয়েন। চলচি মরশুমে র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ ওপরে উঠে এসেছেন। চলতি বছরের শেষে তিনি ২৫ নম্বরে উঠে আসবেন বলে আশা করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!