Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৩

মহিলাদের আইপিএলে ক্রিপ্টো বিজ্ঞাপন নিষিদ্ধ করল ভারতীয় ক্রিকেট বোর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
মহিলাদের আইপিএলে ক্রিপ্টো বিজ্ঞাপন নিষিদ্ধ করল ভারতীয় ক্রিকেট বোর্ড

আসন্ন মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী সব দলকে ক্রিপ্টো-সম্পর্কিত বিজ্ঞাপনদাতাদের সঙ্গে চুক্তি করতে নিষেধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই বিজ্ঞাপনগুলি দর্শকদের আর্থিক ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এই ব্যাপারে উদ্বিগ্ন বোর্ড। ক্রিপ্টো বিজ্ঞাপনের পাশাপাশি, জুয়া সংক্রান্ত এবং তামাক ব্যবহার প্রচারকারীদেরও নিষিদ্ধ তালিকায় যুক্ত করা হয়েছে।

মার্চের ৪ তারিখ থেকে শুরু হবে মহিলাদের আইপিএল। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড সব দলের কর্তব্য এবং করণীয় সম্পর্কে রূপরেখা তৈরি করেছে। এবং ৬৮ পাতার পরামর্শ জারি করেছে। ফ্র্যাঞ্চাইজিদের করণীয় সম্পর্কে বলা হয়েছে, “কোনও ফ্র্যাঞ্চাইজি এমন কোনও সংস্থার অংশীদারিত্ব গ্রহণ করতে পারবে না, কিংবা যুক্ত হতে পারবে না, যা কোনও ভাবে ক্রিপ্টোকারেন্সি সেক্টরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কিংবা পরিচালিত।

গত বছর আইপিএলে ভারতীয় ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনসুইচ এবং কয়েনডিসিএক্সের সাথে জুটি বেঁধেছিল। এই দুটি সংস্থাই তাদের প্ল্যাটফর্মগুলি ম্যাচের সময় প্রচার করেছিল। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল চলাকালীন ক্রিপ্টো বিজ্ঞাপনগুলিও নিষিদ্ধ করে। ভারতে ক্রিপ্টো সেক্টরকে ঘিরে আইন প্রণয়নের কাজ করছে।

মহিলাদের আইপিএল হল জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সহযোগী টুর্নামেন্ট। পুরুষদের আইপিএল ২০০৮ সালে শুরু হয়েছিল৷ এই বছর প্রথমবারের মতো মহিলাদের আইপিএল শুরু হচ্ছে। প্রথমবার ৫টি দল নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মুম্বইয়ের ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সব ম্যাচ হবে। ২৬ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!