Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২০, ২০২৩

টালবাহনার অবসান, জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন হবে ৭ আগস্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
টালবাহনার অবসান, জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন হবে ৭ আগস্ট

যাবতীয় টালবাহনার অবসান। অবশেষে বহু প্রতীক্ষিত ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনের দিন ঘোষিত হল। ৭ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র মারফত এমনই জানা গেছে।
ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠায় সংস্থাকে ভেঙে দিয়ে অ্যাড হক কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। অ্যাড হক কমিটি ১১ জুলাই নির্বাচনের দিন ঘোষণা করেছিল। কিন্তু আসামসহ ৫টি কুস্তি সংস্থার ভোটাধিকার ছিল না। আসাম কুস্তি সংস্থা দাবি করেছিল, তারা অনুমোদিত সদস্য হওয়ার অধিকারী ছিল। ২০১৪ সালের ১৫ নভেম্বর কার্যনির্বাহী কমিটি তাদের অনুমোদন দেওয়ার জন্য সুপারিশও করেছিল। কিন্তু জাতীয় ফেডারেশন স্বীকৃতি দেয়নি।
ভোটাধিকারের দাবিতে আসাম কুস্তি সংস্থা গুয়াহাটি হাইকোর্টে নির্বাচন স্থগিতের আবেদন করে। গুয়াহাটি হাইকোর্ট ২৫ জুন জাতীয় কুস্তি সংস্থার নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করে। এই মামলার অংশীদার হয়ে অন্ধ্রপ্রদেশ কুস্তি সংস্থা সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ তুলে নেওয়ার ব্যাপারে আবেদন করে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট গুয়াহাটি হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ তুলে নেয়। ফলে নির্বাচন হতে আর বাধা রইল না।

জাতীয় কুস্তি সংস্থাকে ভেঙে দেওয়ার আগে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৭ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছিল। ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগ তদন্তের জন্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক একটা তদারকি কমিটি গঠন করে। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রতিবাদী কুস্তিগিরদের সঙ্গে বৈঠকের পরে বলেছিলেন যে, ৩০ জুনের মধ্যে কুস্তি সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন তখন ঘোষণা করেছিল, নির্বাচন ৪ জুলাই অনুষ্ঠিত হবে। কিন্তু রিটার্নিং অফিসার ৬ জুলাই নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করেন। ৫টি সংস্থা ভোট দেওয়ার অধিকার দাবি করায় রিটার্নিং অফিসার ১১ জুলাই নতুন ভোটের তারিখ ঠিক করতে বাধ্য হন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!