Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ৭, ২০২৫

ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ১০ ভারতীয় শ্রমিককে উদ্ধার ইজরায়েলি সেনার

আরম্ভ ওয়েব ডেস্ক
ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ১০ ভারতীয় শ্রমিককে উদ্ধার ইজরায়েলি সেনার

ফিলিস্তিনের পশ্চিম তীরের এক গ্রাম থেকে ১০ জন ভারতীয় শ্রমিককে উদ্ধার করল ইজরায়েলি সেনা। মূলত নির্মাণ শিল্পে কাজ করার জন্যই তাঁরা ইজরায়েলে গিয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনের কথা উল্লেখ করে জানিয়েছে যে, শ্রমিকদের পশ্চিম তীরের আল–জায়েম গ্রামে কাজের জন্য প্রলুব্ধ করা হয়েছিল।
ইজরায়েলি বাহিনী একটা চেকপয়েন্টে কিছু সন্দেহভাজনকে আটক করে। তাঁদের জিজ্ঞাসাহাদ করার সময় অপহৃত হওয়া ভারতীয় শ্রমিকদের কথা জানতে পারে ইজরায়েলি বাহিনী। এর ফলেই তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে। অপহরণ করে এই ভারতীয় শ্রমিকদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল। ফিলিস্তিনিরা ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে সহজেই চেকপয়েন্ট অতিক্রম করে ইজরায়েলে প্রবেশ করেছিল বলে অভিযোগ রয়েছে।
জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের নেতৃত্বে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং বিচার মন্ত্রণালয়ের সাথে এক রাতের অভিযানে শ্রমিকদের উদ্ধার করা হয়েছে এবং তাঁদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এই শ্রমিকদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত তাঁরা সেখানেই থাকবে।
ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন। তারা আরও জানিয়েছে যে তারা ইজরায়েলি কর্তৃপক্ষকে শ্রমিকদের নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে। ৭ অক্টোবর, ২০২৩ সালে হামাসের হামলার পর কয়েক হাজার ফিলিস্তিনি নির্মাণ শ্রমিককে ইজরায়েলে প্রবেশে বাধা দেওয়ার পর গত এক বছরে ভারত থেকে প্রায় ১৬,০০০ শ্রমিক নির্মাণ শিল্পে কাজ করার জন্য ইজরায়েলে এসেছে বলে জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!