Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৪, ২০২৫

ওয়াকফ্ বিল সংশোধন বৈঠকে তুলকালাম। সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আদাসউদ্দিন ওয়েসি সহ ১০ সাংসদ

আরম্ভ ওয়েব ডেস্ক
ওয়াকফ্  বিল সংশোধন বৈঠকে তুলকালাম। সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আদাসউদ্দিন ওয়েসি সহ ১০ সাংসদ

দিল্লিতে ওয়াকফ্ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে আবারও তুমুল হট্টগোল। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আদাসউদ্দিন ওয়েসি সহ ১০ সাংসদ। বিরোধীদের অভিযোগ, রিপোর্ট পেশের জন্য তাড়াহুড়ো করছেন জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল।

শুক্রবার দিল্লিতে দিল্লিতে ওয়াকফ্ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক ছিল। সেখানে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধি দলের সাংসদেরা। যৌথ সংসদীয় কমিটির প্রধান তথা বিজেপি নেতা নিশিকান্ত দুবের সঙ্গে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বাক বিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছায়, জেপিসির চেয়াম্যানকে মার্শাল ডাকতে হয়। এরপরই কল্যাণ বন্দোপাধায় সহ ১০ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। ভেস্তে যায় বৈঠক। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত জেপিসির পরবর্তী বৈঠক মুলতুবি করা হয়েছে। বিরোধী সদস্যদের অভিযোগ, তাঁদের বক্তব্য শোনাই হচ্ছে না। রিপোর্ট পেশের জন্য তাড়াহুড়ো করছেন জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল।
ওয়াকফ্ বিল সংশোধন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল। প্রাথমিকভাবে শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহেই এই কমিটির মেয়াদ শেষ হবার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট পেশ করতে না পাড়ায় কমিটির মেয়াদ বাড়ানো হয়। শুক্রবার ও শনিবার কমিটির চুড়ান্ত রিপোর্ট পেশ করবার কথা ছিল। জেপিসির যৌথ কমিটির শেষ অধিবেসন হয় গত ২১ জানুয়ারি লখনৌতে। তার আগে ২০ তারিখ কলকাতাতে বৈঠক হয়। এরপরই কমিটির তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয় আগামী ২৪ ও ২৫ জানুয়ারি দিল্লিতে ওয়াকফ্ বিল নিয়ে বৈঠক হবে। বিরোধী সাংসদেরা অনেকে এই সীধান্তের বিরোধিতা করেন। তাঁরা অনুরোধ করেছিলেন বৈঠকের দিন পিছিয়ে ৩০-৩১ জানুয়ারি করা হোক। কিন্তু তাতে লাভ হয়নি।

মৌখিক ভাবে ওই আবেদন মেনে নেওয়া হলেও সরকারি ভাবে নোটিস দেওয়া হয়নি। আশঙ্কা করা হচ্ছিল আজকের বৈঠকে তুমুল ঝামেলা হতে চলেছে। হয়েছেও তাই। মঙ্গলবার বৈঠকে বলা হইয়েছিল, ২৪ তারিখ জম্মু-কাশ্মীরের সাংসদদের বক্তব্য শোনা হবে। ২৭ তারিখ অন্যান্য সাংসদের বক্তব্য শোনা হবে। তারই প্রতিবাদ করেন কল্যাণেরা। যা নিয়েই প্রতিবাদে সরব হন বিরোধি সাংসদেরা। এই পর্যায়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কল্যাণ। বাকি সাংসদরাও প্রবল হট্টগোল শুরু করে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বৈঠকের কাজ মুলতুবি করে দেন জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল। সাস্পেন্ড করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এ রাজা, আসাদউদ্দিন ওয়েসি, সঞ্জয় সিংহ সহ ১০ সাংসদ বরখাস্ত হন। বৈঠক থেকে বেড়িয়েই উত্তেজিত কল্যাণ বলেন, ‘‘মিটিংয়ের নামে প্রহসন হচ্ছে। সংসদের মধ্যে চূড়ান্ত অসংসদীয় ব্যাপার ঘটছে। অঘোষিত জরুরি ব্যবস্থা চলছে এখানে। এটা কি জমিদারি চলছে?’’ ওয়াকফ্ বিল নিয়ে গত অক্টোবরেও যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুমুল অশান্তি হয়। আহত হইয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ। কাচের বোতল ভেঙে তার হাত জখম হয়েছিল। বৈঠকে ‘অসংসদীয় ভাষা’ প্রয়োগের জন্য় কল্যাণকে এক দিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল।

নিশিকান্ত দুবে জানান, বিরোধী সদস্যরা বিশেষত আসাউদ্দিন ওয়েইসিজি মনে করেন জম্মু-কাশ্মীরের প্রতিনিধিত্ব মানা হচ্ছে না, তাঁদের কথা শোনা হচ্ছে না। তাঁরা কাশ্মীরের নির্বাচিত সকল প্রতিনিধিকে বৈঠকে হাজির করতে বলেন। অবশেষে বিরোধীদের দাবিমতো স্পিকার এদিনের মতো বৈঠক মুলতুবি করে দেন। কিন্তু, মিরওয়াজের সামনেই এই সম্মানিত সদস্যরা হই-হট্টগোল শুরু করে দেন, খারাপ ব্যবহার করেন এবং অসংসদীয় আচরণ করতে থাকেন। ইচ্ছাকৃত ভাবে গন্ডগোল করার চেষ্টা করছেন বিরোধীরা। এই বিরোধীরা বেশির ভাগ হাঙ্গামা করতে চান। যখনই আমি বলার জন্য মাইক হাতে নিয়েছি, তখনই বিরোধীরা আমায় বাধা দিয়েছেন। এর পর চেয়ারম্যান ওই সাংসদদের সাসপেন্ড করেছেন।” অভিযোগ দুবের।

একই অভিযোগ জানিয়েছেন যৌথ কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল, আমরা দুবার বৈঠক মুলতবি করেছিলাম। আমরা শুধুমাত্র বিরোধীদের পরামর্শ মেনে আজ মীরোয়েজ উমর ফারুককে সময় দিয়েছিলাম। কিন্তু তখনই হট্টগোল শুরু করে বিরোধীরা। কল্যাণ ব্যানার্জী ‘অসংসদীয় ভাষা’ প্রয়োগ করেছেন, আমাকে গালাগাল করেছেন। আমি তাঁদের বারবার অনুরোধ করতে থাকি আমন্ত্রিতদের কথা বলতে দিতে। তবে তাঁরা কথা শোনেন নি। বাধ্য হয়ে বৈঠক মুলতুবি করে দিতে। বিরোধী সাংসদরা চাননি বৈঠক চলুক। জম্মু ও কাশ্মীরের একটি প্রতিনিধি দল এসেছিলেন কিন্তু তাঁদের কথা বলতে দেয় নি বিরোধী সাংসদরা। চিৎকার করতে থাকেন তাঁরা, স্লোগানিং করে থাকেন…তাই শেষ পর্যন্ত নিশিকান্ত দুবেকে তাঁদের সাসপেন্ড করবার দাবি তুলতে হয় এবং সর্বসম্মতিক্রমে তাঁদের সাসপেন্ড করা হয়। ”

উল্লেখ করতে হয়, গত ৮ আগষ্ট লোকসভায় ওয়াকফ্ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘুমন্ত্রী কিরেন রিজিজু। তীব্র বিরোধিতার মুখে পড়তে হয় কেন্দ্র সরকারকে। এই বিল ‘অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী’ বলে অভিযোগ তুলে আপত্তি জানিয়েছিলেন বিরোধীরা ।কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, এআইএমএম- সহ প্রায় সব বিরোধী দলের দাবি ছিল এই সংশোধনী বিলের উদ্দেশ্য ‘ধর্মীয় মেরুকরণ’। এই বিল যেমন মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে, তেমনই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও আঘাত করবে বলে মনে করেন তাঁরা। এই অভিযোগ কেন্দ্র সরকার অস্বীকার করেছে। শেষপর্যন্ত ঐকমত্যের জন্য এই প্রস্তাবিত বিলকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, ওয়াকফ সম্পত্তি হল এমন স্থাবর বা অস্থাবর সম্পত্তি যা আল্লাহর নামে করে দেওয়া হয়েছে। সেই সম্পত্তি সেবার কাজে ব্যবহার করা হয় কিন্তু হস্তান্তর করা যায় না। ওয়াকফ বোর্ড সারা ভারতে ৯.৪ লক্ষ একর জুড়ে ৮.৭ লক্ষ সম্পত্তি নিয়ন্ত্রণ করে, যার আনুমানিক মূল্য ১.২ লক্ষ কোটি টাকা।ওয়াকফ বোর্ডই ওয়াকফের সম্পত্তি সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে । এই বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বেআইনি ভাবে জমি দখল এবং ক্ষমতার ‘অপপ্রয়োগের’ অভিযোগ উঠেছে। যেমন সুরাটের মিউনিসিপ্যাল কর্পোরেশনের সদর দফতরকে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করা হয়েছিল। শুধু তাই নয়, তামিলনাড়ুর রুচিরাপল্লির এক ব্যক্তি তার সম্পত্তি বিক্রি করতে গিয়ে জানতে পারেন তার পুরো গ্রামটাই ওয়াকফ সম্পত্তি। এমন বহু উদাহরণ রয়েছে এই তালিকায়। বিতর্কিত এই বিলে বলা হয়েছে, আগামী দিনে কোনো সম্পত্তি ওয়াকফ্ হিসাবে ঘোষণা করার অধিকার ওয়াকফ্ বোর্ডের হাতে থাকবে না। এ ক্ষমতা চলে যাবে জেলাশাসকদের হাতে। বিরোধীদের অভিযোগ, নতুন আইনে যাবতীয় ক্ষমতা জেলাশাসকের হাতে চলে যাবে। এর ফলে জেলাশাসক ওয়াকফ্ বোর্ডের চেয়ারম্যানের থেকেও শক্তিশালী হয়ে উঠবেন। নিজের যাবতীয় গুরুত্ব হারাবে ওয়াকফ বোর্ড। বিজেপি বা বিরোধী নয়, মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বোর্ডের গুরুত্বপূর্ণ জমিগুলোকে সরকারের তরফে দখল করার চেষ্টা চলছে। এক দেশে দুই আইন হয় কীভাবে, মন্দির বা চার্চের সম্পত্তির উপর তো হস্তক্ষেপ করে না সরকার!


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!