Advertisement
  • দে । শ
  • জুলাই ১৩, ২০২৪

পুজো দিতে এসে মৃত্যু ছাত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
পুজো দিতে এসে মৃত্যু ছাত্রীর

বিপত্তারিনী পুজোর স্থলেই ধেয়ে এল বিপদ। বিপদ থেকে রক্ষা পেল না ১১ বছরের শিশু। গাড়ির চাকা ফেটে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল তার। পুলিশ সূত্রে জানা গেছে মৃত শিশুর নাম সায়ন্তিকা মন্ডল। একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। বাড়ি বাদুড়িয়ার নয়াবস্তিয়া গ্রামে। নিহত ছাত্রীর বাবা ভীম মন্ডল আরপিএফ কর্মী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে গ্রামের রাস্তার ধারে একটি থানে মা–‌কাকিমাদের সঙ্গে বিপত্তারিনী পুজো দিতে গিয়েছিল সায়ন্তিকা। বড়রা পুরোহিতের পাশে বসেছিলেন। সায়ন্তিকা পেছন দিকে বসেছিল। পুজো চলছিল। সেই সময় একটি ইট বোঝাই একটি ম্যাক্স গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল। বিপত্তারিনী থানের পাশ দিয়ে যাবার সময় গাড়ির চাকা ফেটে যায়। চাকার রিং ছিটকে এসে সায়ন্তিকার মাথায় লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সায়ন্তিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ছাত্রীর দেহ ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছ। এই দুর্ঘটনার পর গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ গ্রামের মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নয়াবস্তিয়া গ্রামের রাস্তার বেহাল দশা। এলাকায় অনেক ইটভাটা রয়েছে। রাস্তা দিয়ে ইট বোঝাই গাড়ি প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। এদিন বেহাল রাস্তার কারণে গাড়ির চাকা ফেটে মেয়েটির প্রাণ গেল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!