Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৩০, ২০২৪

ভয়াবহ ডাকাতি কাটোয়ায়, গৃহস্থকে অস্ত্রের কোপ, চলল গুলি ।গ্রেফতার দুই

আরম্ভ ওয়েব ডেস্ক
ভয়াবহ ডাকাতি কাটোয়ায়, গৃহস্থকে অস্ত্রের কোপ, চলল গুলি ।গ্রেফতার দুই

কাটোয়ার পুইনি গ্রামে ভয়াবহ ডাকাতি ও লুটপাটের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, প্রযুক্তির ব্যবহার-সহ নিজস্ব সোর্স লাগিয়ে দুষ্কৃতীদের জেলার দুই পৃথক পৃথক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পাঁচ -ছয়জনের একটি দুষ্কৃতীদল শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ কাটোয়ার থানার পুইনি গ্রামের শ্রীনিবাস দাসের বাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি ও লুটপাট  করে। আলমারির চাবি দিতে অস্বীকার করলে শ্রীনিবাসের রাকেশ দাসের হাতে ধারালো অস্ত্রের কোপ মারে ও এক রাউন্ড গুলি চালায়।

এসডিপিও বলেন, ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। ধৃত দুই দুষ্কৃতী আমজাদ আলি সেখ ও হীরা মল্লিককে রবিবার পুলিশ কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। পুলিশ আদালতে ধৃতদের ১৪ দিনের জন্য  নিজেদের হেফাজতের আবেদন করলেও বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

ধৃত আমজাদ আলি সেখের বাড়ি মঙ্গলকোটের পালিশগ্রামে, হীরা মল্লিকের বাড়ি বর্ধমান থানার কৃষ্ণপুর। ধৃতরা এর আগেও চুরি ও লুটপাটের মামলায় বেশ কয়েকবার জেলার বিভিন্ন থানায়  গ্রেপ্তার হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ পুইনি গ্রামের শ্রীনিবাস দাসের বাড়িতে পাঁচ-ছয়জনের দুষ্কতীদল দুই প্রৌঢ়ার  মাথায় বন্দুক ধরে আলমারি ভেঙে সোনা ও রূপোর গয়না-সহ নগদ টাকা লুট করেছিল বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। দুষ্কৃতীরা ভয় দেখাতে গুলিও চালিয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!