Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১২, ২০২৫

হত্যার পর দেহ লোপাটের চেষ্টা, ঘোলায়া গ্রেফতার দুই যুবক

আরম্ভ ওয়েব ডেস্ক
হত্যার পর দেহ লোপাটের চেষ্টা, ঘোলায়া গ্রেফতার দুই যুবক

বকেয়া নিয়ে বচসায় খুন হলেন এক বস্ত্র ব্যবসায়ী । হত্যার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ । বস্ত্র ব্যবসায়ীকে হত্যা করে দেহ লোপাটের চক্রান্ত করেছিল তাঁর দুই সঙ্গী । অ্যাপ ক্যাবের চালকের সঙ্গে ঝামেলায় ভেস্তে যায় সেই অভিসন্ধি । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন মৃত ব্যবসায়ী ভগারাম । তাঁর সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক ছিল তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তির । নাম করণ সিং এবং কৃষ্ণরাম সিং । পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানতে পরেছে, দীর্ঘদিন ধরেই বকেয়া নিয়ে ভগারামের সঙ্গে ঝামেলা চলছিল । সেই রাগেই হত্যার পরিকল্পনা করে তারা । প্রথমে কফিতে মাদক মিশিয়ে, পরে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে তাঁকে হত্যা করে করণ এবং কৃষ্ণরাম । তারপর একটি ট্রলিতে মৃত ভগারামের দেহ লোপাটের চেষ্টা করেছিলেন তারা ।

পুলিশ সূত্রে খবর, দমদম নাগের বাজার থেকে একটি অ্যাপ ক্যাপে কল্যাণী হাইওয়ে দিয়ে ঘোলা এলাকার একটি জলাশয়ে, দেহ লোপাটের পরিকল্পনা করেছিলেন তারা । কিন্তু সেখানে পৌঁছোতেই ট্যাক্সি চালকের সঙ্গে ঝামেলা লেগে যায় করণ এবং কৃষ্ণরামের । অ্যাপ ক্যাবের চালক সেখানে টহলরত পুলিশকে বিষয়টি জানায়। পরিস্থিতি বেগতিক দেখে চম্পট দেয় কৃষ্ণরাম । পুলিশ গাড়ির ডিকি খুলে উদ্ধার করে একটি রক্তমাখা সুটকেস, ছুরি ও নগদ ৬৫ হাজার টাকা । এরপরই তারা আটক করে করণকে । পরে গ্রেফতার হয় কৃষ্ণরামও ।

পরে দুজনেই পুলিশকে জেরায় জানিয়েছে, বকেয়া প্রাপ্র্য ফেরত দিতে কৃষ্ণরামের বাড়ি গিয়েছিলেন ভগারাম । সেখানেই তাঁকে হত্যা করা হয়েছে কিনা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!