Advertisement
  • Uncategorized দে । শ
  • জুলাই ৪, ২০২৫

কাটোয়ায় গণধর্ষণ, গ্রেপ্তার ২

আরম্ভ ওয়েব ডেস্ক
কাটোয়ায় গণধর্ষণ, গ্রেপ্তার ২

কাটোয়া থেকে আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার বছর সাতাশের বধূ। কাটোয়া ২নং ব্লকের পাঁজোয়া গ্রামের কাছে গত রাতের ঘটনা। অভিযোগ, ফেরার সময় কাটোয়ার করুই পঞ্চায়েতের নতুনগ্রামের ওই বধূর মুখে কাপড় বেঁধে তুলে নিয়ে যায় প্রতিবেশী দুই যুবক। একটি পোলট্রি ফার্মে নিয়ে গিয়ে বধূকে যৌন নির্যাতন করে। বধূর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ২ পাষণ্ডকেই পাকড়াও করেছে পুলিশ। ধৃত বদরুল শেখ ও দুলাল শেখকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। নির্যাতিতার গোপন জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে কাটোয়া মহকুমা হাসপাতালে তার শারীরিক পরীক্ষাও হয়েছে। জানা গেল, কাটোয়া মহকুমা আদালতে ওই বধূর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সেই মামলার ব্যাপারেই কাটোয়া গিয়েছিলেন তিনি। ফেরার সময় ঘটনা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!