Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মে ২২, ২০২৫

‌ওয়াশিংটনে ইহুদি জাদুঘরের কাছে চলল গুলি, নিহত দুই ইজরায়েলি দূতাবাস কর্মী

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ওয়াশিংটনে ইহুদি জাদুঘরের কাছে চলল গুলি, নিহত দুই ইজরায়েলি দূতাবাস কর্মী

মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যা ইজরায়েলি কূটনীতিক। বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ইহুদি জাদুঘরের কাছে তাঁদের গুলি করা হয়। এই হত্যাকাণ্ডকে ইজরায়েলি কর্তারা ইহুদি বিরোধী সন্ত্রাসবাদের ঘটনা বলে বর্ণনা করেছেন।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নয়েম এক্স–এ এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক্স–এ লিখেছেন, ‘‌ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের কাছে আজ রাতে দুই ইজরায়েলি দূতাবাস কর্মীকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সক্রিয়ভাবে তদন্ত শুরু করেছি এবং আরও তথ্য ভাগ করে নেওয়ার জন্য কাজ করছি। দয়া করে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।’‌ গুলি চালানের ঘটনাটি ঘটেছে, সেই ইহুদি জাদুঘরটি নর্থওয়েস্ট ডিসিতে অবস্থিত এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিস থেকে মাত্র কয়েক পা দূরে।

নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় প্রতিবেদনে দাবি করা হয়েছে যে উভয় ব্যক্তিই মার্কিন যুক্তরাষ্ট্রে ইরায়েলি কূটনৈতিক মিশনের সঙ্গে যুক্ত ছিলেন। ইজরায়েলি দূতাবাস এই হত্যাকাণ্ডের ঘটনাটি স্বীকার করেছে। কিন্তু হামলার সময় দূতাবাসে রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন না, তা নিশ্চিত করার বাইরে আর কোনও বিবৃতি দেয়নি। গুলি চালানোর খবর পাওয়ার পরপরই ওয়াশিংটন ডিসি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং জাদুঘরের চারপাশের এলাকা ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পর সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করে।

এই ইহুদি জাদুঘরটি ২০২৩ সালে তৈরি করা হয়েছিল। গুলি চালানোর ঘটনার সময় আমেরিকান ইহুদি কমিটি সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করছিল। ঘটনার পরপরই মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো ঘটনাস্থলে উপস্থিত হন। জাতিসংঘে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই হামলার নিন্দা করেছেন এবং বলেছেন, ‘‌এই গুলি চালানোর ঘটনা ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের একটি জঘন্য কাজ।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!