Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৮, ২০২৩

মালাপ্পুরমে নৌকাডুবিতে মৃত বেড়ে ২২। অব্যাহত তল্লাশি অভিযান

আরম্ভ ওয়েব ডেস্ক
মালাপ্পুরমে নৌকাডুবিতে মৃত বেড়ে ২২। অব্যাহত তল্লাশি অভিযান

কেরলের মালাপ্পুরমে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। সোমবার মৃতের সংখ্যা বেড়ে ২২জনে পৌঁছেছে বলে জানিয়েছে প্রশাসন। পর্যটক বোঝাই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে মালাপ্পুরম জেলার তানুর উপকূলবর্তী এলাকায়। প্রশাসন জানিয়েছে, এপর্যন্ত ২২টি মৃতদেহ উদ্ধার করা হলেও বাকি পর্যটকদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মনে করা হচ্ছে, কাদাতেও ডুবে যেতে পারেন দুর্ঘটনার কবলে পড়া নৌকোর যাত্রীদের একাংশ।

কেরল সরকার জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, নৌকাডুবির পরে উদ্ধারকারীরা জখম যে যাত্রীদের উদ্ধার করেছে, তাঁদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মৃতদেহগুলির ময়নাতদন্তের কাজ দ্রুত সম্পন্ন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পরে গভীর শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পিনারাই বিজয়ন জানিয়েছেন, রাজ্যের মন্ত্রীদের একাংশ উদ্ধারের কাজ তদারকি করতে ঘটনাস্থলেই উপস্থিত আছেন। উদ্ধারের কাজ এবং তল্লাশি অভিযান চালাতে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মৃত ব্যক্তিদের পরিবার পিছু দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। দুর্ঘটনার পরে রবিবার রাতেই প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। এছাড়া মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও।

জানা গিয়েছে, পর্যটকদের যে নৌকাটি ডুবে গিয়েছে তাতে ৩০জনেরও বেশি যাত্রী ছিলেন। মৃতদের মধ্যে একাংশ শিশু ও মহিলা। এঁদের একাংশ ছেলেমেয়ের স্কুলে গরমের ছুটি পড়ায় কেরলের মালাপ্পুরমে বেড়াতে এসেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!