- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৭, ২০২৩
মার্কিন মুলুকে চলল গুলি, জাতি বিদ্বেষের শিকার তিন ফিলিস্তিনি পড়ুয়া
চিত্র: সংবাদ সংস্থা
ইসরায়েল-গাজা যুদ্ধের হিংসাত্মক জাতিগত ঘৃণাজনিত প্রভাব কী এবার মার্কিন মুলুকে পড়ল? মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভার্মন্টে ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন কলেজ ছাত্রকে গুলি করার ঘটনায় এই আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। গত শনিবার সন্ধ্যায় ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কাছের একটি রাস্তায় এই গুলিচালনার ঘটনা ঘটেছে। গুলিতে আহত তিন শিক্ষার্থী হলেন হিশাম আওয়ারতানি, কিন্নান আবদেল হামিদ ও তাহসিন আহমেদ। তাঁরা তিনজনই চিকিৎসাধীন। তবে একজনের যথেষ্ট আঘাত গুরুতর বলে জানা গেছে।
পিস্তল নিয়ে এক ব্যক্তি তিন কলেজশিক্ষার্থীকে গুলি করেন বলে বার্লিংটন পুলিশ জানিয়েছে। গুলি করেই ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে চম্পট দেয়। আততায়ীকে রবিবার পর্যন্ত পুলিশ ধরতে বা চিহ্নিত করতে পেরেছে বলে পুলিশ ও ফেডারেল এজেন্ট সূত্রে কোনও খবর নেই।
কর্তৃপক্ষ এই গুলি চালনার ঘটনায়, বিশেষ করে ফিলিস্তিনি তিন পড়ুয়ার উপর এই হামলাকে ঘৃণামূলক অপরাধ বলে সন্দেহ প্রকাশ করেছে। প্রসঙ্গত যে তিন জনকে গুলিবিদ্ধ করা হয়েছে তাঁদের মধ্যে দুই শিক্ষার্থী সাদা-কালো রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি স্কার্ফ “কেফিয়্যাহ” পরে ছিলেন।
হামলার সময় ওই তিন শিক্ষার্থী আরবিতে কথা বলছিলেন বলে জানা গেছে। হামলাকারী আচমকাই তিন শিক্ষার্থীকে নিশানা করে চারটি গুলি করেন। পরে তিনি চিৎকার করতে শুরু করে গুলিবিদ্ধ শিক্ষার্থীদের বিব্রত করার চেষ্টা করেন বলে ফিলিস্তিনপন্থী সংস্থা ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং জানিয়েছে,।
গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিনি রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। এই সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিদ্বেষমূলক ঘটনা বাড়ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন শিক্ষার্থীকে গুলি ঘটনা ঘটল, যা যথেষ্ট চিন্তার বিষয় মার্কিন প্রশাসনের কাছে।
বার্লিংটন পুলিশ তাদের বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে দু’জন যুক্তরাষ্ট্রের নাগরিক, তৃতীয়জন যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা। আক্রন্তদের সবার বয়স ২০ বছর। হামলার সময় তাদের মধ্যে দুইজন কেফিয়াহ পরাছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি জাতিগত ঘৃণাজনিত অপরাধ বলে তদন্তকারীদের সন্দেহ।
❤ Support Us







