Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১১, ২০২৫

অসমের প্লাবিত কয়লাখনি থেকে উদ্ধার ৪ শ্রমিকের মৃতদেহ। এখনো আটকে ৫

আরম্ভ ওয়েব ডেস্ক
অসমের প্লাবিত কয়লাখনি থেকে উদ্ধার ৪ শ্রমিকের মৃতদেহ। এখনো আটকে ৫

অসমের পার্বত্য অঞ্চল ডিমা হাসাওয়ের অবৈধ কয়লাখনি থেকে এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের দল আরো ৩ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে। ৬ জানুয়ারি খনিতে হঠাৎ জল ঢুকতে শুরু করে। কর্মরত ৯ শ্রমিক আটকা পড়েন। উদ্ধারকার্যে নামা যৌথবাহিনী সোমবার খনি থেকে নেপালি নাগরিক নামে আরেক খনি শ্রমিকের লাশ উদ্ধার করে। আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। আজ সকালে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, ‘উমরাংসুতে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত। আজ সকালে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। এই কঠিন সময় আমরা নিহত শ্রমিকদের পরিবারের পাশে আছি।”

এরই মধ্যে খনির জলে ৩ শ্রমিকের দেহ ভেসে থাকতে দেখা যায়। কিন্তু জলস্তর বেশি হওয়াতে মৃতদেহ উদ্ধার করতে বেশ বেশ বেতেও হয় ডুবুরিদের। দীর্ঘ চেষ্টায় সফল হন তাঁরা। খনিতে এখনো আটকে আছেন ৫ শ্রমিক। তাঁরা জীবিত না মৃত সে নিয়ে কোন তথ্য পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সকালে টুইট করে জানিয়েছিলেন, মৃতের নাম লিগেন মাগার (২৭)। তিনি ডিমা হাসাও-এরই বাসিন্দা। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

আজ উদ্ধারকার্য ৬ নাম্বার দিনে পড়লো। কিন্তু এখনো আটকে রয়েছেন শ্রমিকরা। উদ্ধারকার্য করতে গিয়ে উদ্ধারকারি দলগুলিকে কার্যত নাকানিচোবানি খেতে হচ্ছে । সেনা, নৌবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা (NDRF) বাহিনী যৌথভাবে ২৪ ঘন্টা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। মোতায়েন আছে বায়ুসেনাও। খনিটি ৩০০ ফুট গভীর, জলস্তর প্রায় ১০০ ফুট উপরে রয়েছে। পাঁচটি পাম্পের সাহায্যে জল বের করার কাজ চলছে। পাম্পগুলি ৫০০ প্রতি মিনিটে ৫০০ গ্যালন জল বের করার ক্ষমতা রয়েছে। বিশেষ ক্ষমতা সম্পন্ন পাম্পগুলিকে মহারাষ্ট্র থেকে আনানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নাগপুর থেকে আরেকটি মেশিন আনা হয়েছে এবং শনিবার সকাল থেকে এটি চালু করা হয়েছে। আশা করা হচ্ছে, সন্ধ্যার মধ্যে সব জল বের করে আনা সম্ভব হবে।

অবৈধ কয়লাখনি প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, খনিটিকে অবৈধ বলা ঠিক না। ১২ বছর আগে অসম মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে ছিল এটি। ৩ বছর আগে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। খনিতে আগে অবৈধ উত্তোলন হয়েছে বলে তাঁর কাছে কোনো খবর নেই।” দুর্ঘটনার দিন প্রথমবার শ্রমিকরা খনিতে নেমেছিলেন বলে দাবি করেছেন তিনি। শ্রমিক দলের মাথাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে অসম পুলিশ।
শুক্রবার কোল ইন্ডিয়ার ১২ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল অসমের ডিমা হাসাওতে খনি ধসের এলাকায় পৌঁছেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!