Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৩, ২০২৪

৫০০ বছরের প্রাচীন চৈতন্যদেবের মন্দির। মহাসমারোহে পালিত স্নানযাত্রা

আরম্ভ ওয়েব ডেস্ক
৫০০ বছরের প্রাচীন চৈতন্যদেবের মন্দির। মহাসমারোহে পালিত স্নানযাত্রা

মহাসমারোহে আয়োজিত হল মহাপ্রভুর স্নানযাত্রা। কালনার ৫০০ বছরের প্রাচীন মহাপ্রভু মন্দির থেকে বেরনো এই স্নানযাত্রায় হাজারেরও বেশি ভক্ত। মহাপ্রভু চৈতন্যদেবের জীবদ্দশাতেই এই মন্দিরে চৈতন্যদেব ও নিত্যানন্দের পূর্ণাবয়ব মূর্তি স্থাপিত হয়। বলা হয়, কালনার ‘মহাপ্রভুপাড়া’ নামে খ্যাত এই এলাকায় এসে একটি তেঁতুল গাছের নীচে বিশ্রাম করেছিলেন চৈতন্যদেব। সেখানে আজও মহাপ্রভুর চরণচিহ্ন রয়েছে। সেবাইতদের দাবি মন্দিরে রাখা পুঁথি চৈতন্যদেবের নিজের হাতে লেখা। আছে মহাপ্রভুর ব্যবহৃত নৌকার বৈঠা। জানা গেল, দামোদর মাসের শেষে উত্থান একাদশী তিথিতে মন্দিরের রাধাগোবিন্দ বিগ্রহকে সিংহাসনে চড়িয়ে নগর পরিক্রমা করিয়ে শহর লাগোয়া ভাগীরথীতে স্নান করানো হয়, যা ‘মহাপ্রভুর স্নানযাত্রা’ হিসেবে খ্যাত। হয় বিশেষ পুজোপাঠ ও ভোগ নিবেদন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!