- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৪, ২০২৩
নিজের পাতা ফাঁদেই সলিল সমাধি । পীত সাগরে চিনা নৌবাহিনীর ডুবোজাহাজ ডুবি, মৃত ৫৫ । খবরটি অস্বীকার জিনপিং প্রশাসনের
চিনের একটি নিউক্লিয়ার সাবমেরিন পীত সাগরের তলা দিয়ে পার হওয়ার সময় সমুদ্রের গভীরে পাতা ফাঁদে আটকে পড়ে। এর ফলে সমস্যা দেখা দেয় ডুবোজাহাজের অক্সিজেন সরবরাহকারী ব্যবস্থায়। দীর্ঘ ক্ষণ অক্সিজেনের অভাব ওই সাবমেরিনের ভেতর থাকা ক্যাপ্টেন-সহ ৫৫ জন চিনা সেনার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডেলি মিররে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। ওই সংবাদ অনুযায়ী, ব্রিটেনের জাহাজকে আটকানোর জন্য ফাঁদ পাতা হয়েছিল। সেই ফাঁদেই আটকে পড়ে চিনা সাবমেরিনটি। যদিও, চিন প্রশাসনের তরফে এই ঘটনাটি পুরোপুরি ভাবে অস্বীকার করা হয়েছে।
এদিকে ব্রিটেনের একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, ২১ অগস্ট পীত সাগরে একটি ডুবোজাহাজ ‘চেন অ্যান্ড অ্যাঙ্কর’ ফাঁদে পড়েছে। স্থানীয় সময় অনুযায়ী সকাল ৮টা ১২মিনিটে এই ঘটনাটি ঘটেছে। ফাঁদে আটকে পড়ার কিছু ক্ষণের মধ্যেই ডুবোজাহাজটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অক্সিজেনের অভাবে ৫৫ জন চিনা সেনার মৃত্যু হয়। এই খবর জানাজানি হওয়ার পর চিনের তরফে ঘটনাটি অসত্য বলে দাবি করা হয়েছে।
❤ Support Us







