Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৪, ২০২৫

সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ফেল দেশের ১৪৫টি ওষুধ ।সরকারি স্বাস্থ্যব্যবস্থার উদাসীনতাকে ভর্ৎসনা সুপ্রিমকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ফেল দেশের ১৪৫টি ওষুধ ।সরকারি স্বাস্থ্যব্যবস্থার উদাসীনতাকে ভর্ৎসনা সুপ্রিমকোর্টের

শিশু থেকে বৃদ্ধ, বর্তমান সময়ে মানুষের রোজকার সঙ্গী ওষুধ। এমন বহুল ব্যবহৃত জীবনদায়ীকেই এবার লাল কালির দাগ দিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল সারা দেশের ১৪৫টি ওষুধ ! বেশিরভাগ নামী সংস্থার ওষুধ পরীক্ষায় ডাহা ফেল। বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাস করতে পারল না ৯৩টি ওষুধ। এ বছরের জানুয়ারি মাসে এই ওষুধগুলোকে ‘নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ বা সঠিক গুণমানের নয় বলে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রের তরফে। রাজ্যের তালিকায় রয়েছে বহুজাতিক সংস্থার ২ বহুল জনপ্রিয় ওষুধ। পরীক্ষায় পাশ করেনি প্যারাসিটামল, স্নায়ুরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, প্রেশারের ওষুধ থেকে থাইরয়েডে ওষুধও। হৃদরোগে আক্রান্তদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ , ত্বকের ফাংগাল ইনফেকশনের ক্রিম, ব্যাকটেরিয়া ইনফেকশন নিয়ন্ত্রণের ওষুধ , লিভার ও খাদ্যনালীতে হওয়া আলসার উপশমের ওষুধ, নিউমোনিয়ার মতো কঠিন অসুখের ওষুধও ফেল-করা ওষুধের দলে। নার্ভ থেকে হার্টের অসুখের ওষুধ, কী নেই সেই তালিকায়! শিশুদের জন্য ব্যবহৃত বেশকিছু সর্দি কাশির সিরাপ, অ্যান্টিবায়োটিক ও পেনকিলারেরও গুণমান সঠিক নয় বলে রিপোর্টে উল্লেখ করা করেছে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিতর্কিত রিঙ্গার ল্যাকটেট ও অন্যান্য ১৬ টি ব্যাচের স্যালাইন। নমুনা স্টেরিলিটি পরীক্ষায় মিলেছে ব্যাকটেরিয়া। সম্প্রতি বিষাক্ত স্যালাইন ব্যবহারের ফলে প্রসূতি মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ ওঠে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। ওই ঘটনায় নাম উঠে এসেছিল ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর তৈরি রিঙ্গার ল্যাকটেটের, যাকে আগেই কালো তালিকাভুক্ত করেছিল কর্নাটক সরকার।

এখানেই শেষ নয়, জানুয়ারিতে আরো ৫১ টি ওষুধের তালিকা প্রকাশ করেছিল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল। তার মধ্যে ২৪ টির নমুনা ফেল করেছে কলকাতার ড্রাগ টেস্টিং ল্যাবেও। তালিকায় রয়েছে বেঙ্গল কেমিক্যালের তৈরি একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনজেকশন। এছাড়াও রয়েছে ব্যথা কমানোর ওষুধ মেরোপেনাম, লিভারের অসুখের ওষুধ , স্ত্রীরোগে ব্যবহৃত হওয়া ওষুধ, ত্বকের অসুখে ব্যবহার হওয়া ওষুধ। জানুয়ারি মাসে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে আচামকা নমুনা সংগ্রহ নামে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। প্রত্যেক রাজ্যের টেস্টিং ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতেই গুণমানে ফেল করে ওষুধগুলি। ব্যর্থ হওয়া বিভিন্ন অষুধ ও ত্বক যত্ন সম্পর্কিত প্রোডাক্টগুলি মূলত পশ্চিমবঙ্গের চোপড়া, হিমাচল প্রদেশের সোলান, বাদ্দি, কসউলি, কাংড়া, উত্তরাখণ্ডের রুরকি, দেরাদুন, পদুচেরি, তামিলনাড়ুর শ্রীনিবাসপুরম, চেন্নাই , হরিয়ানার যমুনানগর, গুজরাতের সুরেন্দ্রনগর, রাজকোট, মহারাষ্ট্রের পালঘর, জম্মু , মধ্যপ্রদেশের ইনদৌর, চিনের গুআংঝাউ, অন্ধ্রপ্রদেশের কুরনুল, মুম্বই , বেঙ্গালুরু, হায়দরাবাদ, পঞ্জাবের মোহালি, অমৃতসর , সিকিমের নামচি, তিরুঅনন্তপুরমের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থার কারখানায় তৈরি হয়।

অন্যদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে, দেশের বিভিন্ন রাজ্যের সরকারগুলি সাশ্রয়ী মূল্যের অষুধ, চিকিৎসা পরিষেবা দিতে উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে ব্যর্থ হয়েছে। সমাজের দরিদ্র শ্রেণির মানুষ কেন অল্পমূল্যের ওষুধ না পেয়ে বেশি দামের অষুধ কিনতে বাধ্য হন ? রাজ্যগুলিকে জিজ্ঞেস করেছেন বিচারপতি সূর্য কান্ত এবং এন কে সিং-এর বেঞ্চ। সরকারের এই ব্যর্থতা, বেসরকারি হাসপাতালগুলিকে সুযোগ-সুবিধা পাইয়ে দিচ্ছে হবে মন্তব্য করেন বিচারপতি। একটি জনস্বার্থ মামলার শুনানিতে এ দিন আরো অভিযোগ ওঠে বেসরকারি হাসপাতালগুলি রোগি ও রোগি-পরিবারদের নিজেদের অভ্যন্তরীণ ফার্মেসিগুলি থেকে ওষুধ, ইমপ্লান্ট এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী কিনতে বাধ্য করে, যা বে-আইনি। অভিযোগ উঠেছে কেন্দ্র এবং রাজ্যগুলির সংশ্লিষ্ট নিয়ন্ত্রক দফতর এ নিয়ে মাথা ঘামান না। ফলে বছরের পর বছর ধরে অনৈতিকভাবে রোগীদের শোষণ করা হচ্ছে। আদালত উল্লেখ করেছে নাগরিকদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য, রাজ্যসরকারগুলি তা সুনিশ্চিত করতে ব্যার্থ হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে সতর্কতা জারি করবার জন্য নির্দেশিকা তৈরি করতে বলা হয়েছে। যদিও আদালত পর্যবেক্ষণ করেছে, এ নিয়ে রোগী পরিবারের সাথে একমত হলেও, হাসপাতালগুলির বিরুদ্ধে বাধ্যতামূলক নির্দেশ জারি করা যুক্তিযুক্ত হতে পারে না। তবে এই বিষয়ে রাজ্য সরকার সংবেদনশীল পদক্ষেপ নিতে পারে। শীর্ষ আদালত ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যগুলিকে নোটিশ জারি করেছিল। উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, বিহার, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ এবং রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্য পাল্টা হলফনামা দাখিল করেছে। তাতে বলা হয়েছে, ওষুধের দামের বিষয়ে, রাজ্যগুলি কেন্দ্র দ্বারা জারি করা মূল্য নিয়ন্ত্রণ আদেশের উপর নির্ভর করে। যুক্তিসঙ্গত বিচারবিবেচনা করেই প্রয়োজনীয় ওষুধের দাম নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র সরকারের তরফে দাবি করা হয়েছে, রোগীদের হাসপাতালের ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয় না।

অন্যদিকে, সোমবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে হঠাৎ কয়েকজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। চাঞ্চল্য ছড়িয়ে পোড়ে রোগীদের পরিবারে। মেদনীপুরের ছায়া দেখতে পান অনেকে। প্রসূতিদের পরিবারের অভিযোগ ভুল ইঞ্জেকশন দেওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছেন রোগীরা। এ দিন সন্ধায় একসঙ্গে ৩ টি ইঞ্জেকশন দেবার পর থেকেই কাঁপুনি দিয়ে জ্বর আসে কয়েকজন প্রসূতির। যারা ইঞ্জেকশন দিয়েছেন তাঁরা কেউ প্রশিক্ষিত নয় বলেও দাবি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বাড়ির লোকেদের রোগীর সাথে দেখা করতে দিচ্ছে না বলেও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইঞ্জেকশন দেবার পর কয়েকজনের অ্যালার্জির সমস্যা দেখা যায়। মোট ৭ জন অসুস্থ হয়ে পোড়লেও, এখন তাঁরা অনেকটা সুস্থ আছেন বলে দাবি করেছেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!