Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • সেপ্টেম্বর ৯, ২০২২

সত্যম রায়চৌধুরীকে ভূপেন হাজারিকা আন্তর্জাতিক সমন্বয় পুরষ্কার । ৯৬তম জন্মদিনে, গুগলের শ্রদ্ধা ভূপেনকে।

অনেকানেক অর্থে, বিশেষ করে, সাংস্কৃতিক ঐক্যের সাধনা আর ভারতীয় সঙ্গীতের সঙ্গে পশ্চিমি সঙ্গীতের সমন্বয়ের খাঁটি রূপকার ছিলেন ডঃ হাজারিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
সত্যম রায়চৌধুরীকে ভূপেন হাজারিকা আন্তর্জাতিক সমন্বয় পুরষ্কার । ৯৬তম জন্মদিনে, গুগলের শ্রদ্ধা ভূপেনকে।

অনেকানেক অর্থে, বিশেষ করে, সাংস্কৃতিক ঐক্যের সাধনা আর ভারতীয় সঙ্গীতের সঙ্গে পশ্চিমি সঙ্গীতের সমন্বয়ের খাঁটি রূপকার ছিলেন ডঃ হাজারিকা । রত্নখচিত কালজয়ী প্রজ্ঞা । ৯ সেপ্টেম্বর, তাঁরই ৯৬ তম জন্মদিনে, বিশিষ্ট শিক্ষাব্রতী, ও সংস্কৃতিকর্মী সত্যম রায়চৌধুরীকে ভূপেন হাজারিকা আন্তর্জাতিক সমন্বয় পুস্কার দিয়ে সম্মানিত করল অসমের ব্যতিক্রম মাছডো। সত্যম রায়চৌধুরি দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে সুপরিচিত মুখ । সংস্কৃতি আর শিক্ষার অঙ্গনে তাঁর অবদান অসামান্য। প্রথাগত শিক্ষার সঙ্গে সংস্কৃতির সংযোগ এবং সমগ্রকে সঙ্গে নিয়ে এ সংযোগকে বৃহতের পরিসরে পরিবেশন করার তাঁর ঐকান্তিক আয়োজন, দেশে ও দেশের বাইরে চর্চার বিষয় হয়ে উঠেছে । এই সনিষ্ঠ সাংগঠনিকভাবে স্বীকৃতি জানাল সোমেন ভারতীর নেতৃত্বাধীন ব্যতিক্রম ।

গুয়াহাটিতে আয়োজিত অনুষ্ঠানে দুর্লভ সম্মানটি গ্রহণ করে সত্যম রায় চোধুরী বলেছেন, কলকাতার সঙ্গে গুয়াহাটির আত্মিক সম্পর্কের ঐতিহ্য খুবই দীর্ঘ । অসমিয়া আর বঙ্গ সংস্কৃতি পরস্পরের পরিপূরক । এ সম্পর্কের আরও বিস্তার দরকার । সোমেন ভারতীর স্বরণ করিয়ে দিলেন, অসমিয়াদের সঙ্গে বাঙালির মিলনের পরম্পরাকে উঁচিয়ে ধরেছিলেন ডঃ ভুপেন হাজারিকা । তাঁরই নামাঙ্কিত পরস্কারে সত্যম রায় চৌধুরীর মতো সাংস্কৃতির বহুমাত্রিক কারিগরকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত অনুভব করছি।

৯৬ তম জন্মদিনে, বহুত্বের অমর শিল্পীকে বিরল সম্মান জানাল গুগল। ঋতুজা মালির তৈরি ডুডলে ভেসে উঠলেন হারমোনিয়াম নিয়ে সুরসাধনায় মগ্ন ভূপেন হাজারিকা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!