Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৫, ২০২৩

ক্রিকেট জীবনে ৬০০ ছক্কার মাইলস্টোনে আন্দ্রে রাসেল

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্রিকেট জীবনে ৬০০ ছক্কার মাইলস্টোনে আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেলের ওপর অনেকটাই ভরসা করেছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। দলের মধ্যে তিনিই সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার। ১৬ কোটি টাকা খরচ করে তাঁকে ধরে রেখেছে। অথচ চলতি আইপিএলে একেবারেই প্রত্যাশাপূরণ করতে পারেননি। তবে ক্রিকেটজীবনে একটা মাইলস্টোনে পৌঁছে গেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ ছক্কার মালিক হয়েছেন আন্দ্রে রাসেল। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৩ তম ওভারে মায়াঙ্ক মার্কান্ডের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ৬০০ ছক্কায় পৌঁছে যান আন্দ্রে রাসেল। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৬০০ ছক্কার মাইলস্টোনে পৌঁছেছেন। সবথেকে দ্রুততম ৬০০ ছক্কার রেকর্ড গড়েছেন আন্দ্রে রাসেল। তিনি ৪৪৬ ম্যাচে এই নজির গড়েছেন। এই ৬০০ ছক্কার মধ্যে তিনি ৬২টি ছক্কা মেরেছেন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে। আইপিএলে আন্দ্র রাসেল ছক্কা মেরেছেন ১৮৮টি। আইপিএলে ছক্কা মারার ব্যাটারদের তালিকায় তিনি রয়েছেন দশম স্থানে। আর ৩৫৫টি ছক্কা মেরে শীর্ষে রয়েছেন তাঁরই স্বদেশীয় ক্রিস গেইল।
টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের দখলে। তাঁর পরেই রয়েছেন কিয়েরণ পোলার্ড। ক্রিস গেইল টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১০৫৬ টি ছক্কা মেরেছেন। অন্যদিকে কিয়েরণ পোলার্ড মেরেছেন ৮১২ টি ছক্কা। আন্দ্রে রাসেলের পরে ছক্কা মারার দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। তিনি মেরেছেন ৪৮৫ টি ছক্কা আর নিউজিল্যান্ডেরই কলিন মুনরো মেরেছেন ৪৮০ টি ছক্কা।
আইপিএলে ১০৮ ম্যাচে আন্দ্রে রাসেল এখনও পর্যন্ত ২২০১ রান। করেছেন গড় ২৯.৩৪। আইপিএলে তিনি ১৪৭ টি বাউন্ডারি ও ১৮৮ টি ওভার বাউন্ডারি মেরেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৭৫.২৩। চলতি আইপিএলে অবশ্য খুব একটা ভাল ছন্দে নেই এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ১০ ম্যাচে মাত্র তিনি ১৬৬ রান করেছেন। মেরেছেন ১০টি চার ও ১৩টি ছক্কা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!