Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুলাই ১৮, ২০২৩

সোশ্যালে তাপসী, এখনই নয় পরিণয়

আরম্ভ ওয়েব ডেস্ক
সোশ্যালে তাপসী, এখনই নয় পরিণয়

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রীদের মধ্যে একজন হলেন তাপসী পান্নু। অভিনয় ছাড়াও বিভিন্ন সামাজিক বিষয়ে নিজের মত প্রকাশ করে থাকেন। তবে, ব্যক্তিগত জীবন নিয়ে কখনই তাকে সেভাবে প্রকাশ্যে কিছু বলতে দেখা যায় না। পত্র-পত্রিকা সূত্রে জানা যায়, জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বো-র সঙ্গে দীর্ঘদিন প্রণয় ঘটিত সম্পর্কে রয়েছেন তাপসী। সম্প্রতি, সামজিক মাধ্যমে একটি প্রশ্নোত্তর পর্বে এমন কিছু মন্তব্য করেন যাতে নিজেদের প্রিয় ‘শাবানা’-কে অন্য রূপে খুজে পান তাঁর অনুরাগীরা।

সম্প্রতি, ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ বলে একটি অনুষ্ঠানের আয়োজনে করেছিলেন ‘থাপ্পড়’ খ্যাত অভিনেত্রী। প্রথম বার দর্শকদের সঙ্গে সরাসরি সামাজিক মাধ্যমে সংযোগ স্থাপন করেন তিনি। সে সময় এক ব্যক্তি তিনি বিবাহ কবে করবেন তা জানতে চান। উত্তরে খুব সপ্রতিভ ভাবেই তিনি বলেন, গর্ভধারণ করিনি। তাই এ মুহুর্তে কোনো সম্ভাবনা নেই। হলে নিশ্চয়ই জানাব আপনাকে। ‘পিঙ্ক’ খ্যাত অভিনেত্রীর জবাবে সকলেই হাসিতে ফেটে পড়েন।

সমাজ মাধ্যম থেকে নিজেকে এতটা দূরে সরিয়ে রাখেন কেন তারও উত্তর দিয়েছেন তাপসী। তিনি বলেছেন, যখন সোশ্যাল মিডিয়ায় প্রথম যুক্ত হই তখন তার আসল উদ্দেশ্য ছিল মানুষকে একে অন্যের সঙ্গে যুক্ত করা। কথা বলা, মোদ্দা কথা একটা সুস্থ, স্বাভাবিক পরিবেশ গড়ে তোলা। এখন এখানে বিষ ছড়ানো হয় । সবাই সেই একটা সুযোগের অপেক্ষা করে বসে আছে যাতে সে অন্য কাউকে হেয় করতে পারে। আমার এগুলো ভালো লাগে না তাই দূরে থাকি। স্পষ্ট জবাব চশমে বদ্দুর খ্যাত অভিনেত্রীর।

ব্যক্তিগত আলাপচারিতা ছাড়াও  তাপসী তাঁর আগামী  ছবি  সম্পর্কে কথা বলেন। গত বছরের ডিসেম্বরে ‘ব্লার’ ছবিতে শেষবার দেখা গেছে তাঁকে। জানান, তিনি বর্তমানে তাঁর আগামী তামিল ছবি ‘এলিয়েন’-এর শুটিং করছেন। অন্যদিকে, রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’র শুটিং করেছেন কদিন। তবে,  ছবির ফার্স্ট লুক কবে আসবে, কোনও তথ্য যাবে কী এসব প্রশ্নে তিনি সাফ জানান এগুলো পরিচালকের হাতে রয়েছে, তিনি এব্যাপারে কিছু বলতে পারবেন না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!