- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২১, ২০২২
হরভজনকে রাজ্য সভায় পাঠাচ্ছে আম আদমি পার্টি। সঙ্গে আরও তিন পরিচিত মুখ।
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হরভজন সিংকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি । এছাড়াও
আইআইটির অধ্যাপক সন্দীপ পাঠক, শিক্ষাবিদ অশোক কুমার মিত্তল এবং দিল্লির বিধায়ক রাঘব চাড্ডাকেও পঞ্জাব থেকে রাজ্যসভায় পাঠানো হবে। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ৯ এপ্রিল ৫ টি আসন খালি হচ্ছে । ৩১ মার্চ রাজ্যসভার আসন গুলিতে নির্বাচন হবে। পঞ্জাবে আম আদমি পার্টি যে সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসেছে, তাতে ৫ আসনে আপের জয় নিশ্চিত। এবার রাজ্যসভায় আপের আসন সংখ্যা হবে ৮ ।পঞ্জাব জয়ের পর অরবিন্দ কেজরিবাল আকার ইঙ্গিতে বলেছিলেন দেশজুড়ে দলের বিস্তারই তাঁর প্রধান লক্ষ্য। হরভজনের মতো পরিচিত মুখ এ কাজে তাঁর সহায়ক হবে।
❤ Support Us








