- Uncategorized
- এপ্রিল ২৯, ২০২৩
রাহুলের পর এবার লোকসভা সাংসদপদ হারাতে চলেছেন আফজল আনসারি
রাহুল গান্ধীর পর এবার উত্তরপ্রদেশের গাজীপুর লোকসভা কেন্দ্রের বহুজন সমাজবাদী পার্টির সাংসদ আফজল আনসারীর সংসদ পদ খারিজ হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে বিতর্কিত মন্তব্য ও মোদি পদবীধারীরা কী ‘চোর’ হয়, এই মন্তব্য করার জন্য মানহানির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হন কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী। এর জেরে গত ২৪ মার্চ লোকসভার সদস্যপদ হারান তিনি। এবার রাহুল গান্ধীর পথেই হাটতে চলেছেন উত্তরপ্রদেশের গাজীপুর থেকে বহুজন সমাজবাদী পার্টির নির্বাচিত লোকসভার সাংসদ আফজল আনসারি। একটি অপহরণ ও হত্যা মামলায় উত্তরপ্রদেশের এমপি-এমএলএ কোর্ট তাঁকে ও তাঁর ভাই গ্যাংস্টার রাজনৈতিক মুখতার আনসারিকে দোষী সাব্যস্ত করেছে। উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টির ওই সাংসদের নাম আফজল আনসারি। অপহরণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। মামলায় তাঁকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দোষী সাব্যস্ত হওয়ার সাথে সাথে, আফজল আনসারি তাঁর লোকসভার সদস্যপদ হারাবেন সেটা নিশ্চিত, কারণ সংসদের নিয়ম ববলা আছে কোনও সংসদ সদস্য দুই বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে স্বয়ংক্রিয়ভাবে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যাবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি 2019 সালের মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে এবং দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরে এই একই নিয়ম অনুসারে তাঁর সাংসদ পদমর্যাদা তিনি হারিয়েছেন।
শনিবার, ২৯ এপ্রিল, এমপি-এমএলএ আদালত মুখতার আনসারিকে 5 লক্ষ টাকা এবং আফজাল আনসারিকে 1 লক্ষ টাকা জরিমানাও করেছে। বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইয়ের হত্যার সাথে সম্পর্কিত একটি অপহরণ ও হত্যা মামলায় এই দুই ভাইকে অভিযুক্ত করা হয়েছিল।
২০০৫ সালে খুন হওয়া বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইয়ের স্ত্রী অলকা রাই ,এদিন বলেন, আমি বিশ্বাস করি উত্তরপ্রদেশে গুন্ডারাজের অবসান হয়েছে এবং বিচার ব্যবস্থার উপর আমার বিশ্বাস আছে।
❤ Support Us







