Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৭, ২০২৪

স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠকে যোগ দিতে বেইজিং সফরে যাচ্ছেন অজিত ডোভাল

আরম্ভ ওয়েব ডেস্ক
স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠকে যোগ দিতে বেইজিং সফরে যাচ্ছেন অজিত ডোভাল

পাঁচবছর পর ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভ’ বৈঠকে বসতে চলছে ভারত এবং চিন । বেজিংয়ের এই বৈঠকে যোগ দিতে, ১৮ ডিসেম্বর চিনে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷

বৈঠক প্রসঙ্গে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতে অবস্থানরত চিনা রাষ্ট্রদূ জু ফেইহং । তিনি জানিয়েছেন, পাঁচ বছর বিরতির পর আবার স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আলোচনা বসতে চলছে চিনে । এইপর্বে সীমান্ত ইস্যুতে দুই দেশ আলোচনায় বসবে বেইজিং এ । ২০১৯ এর পর, এই নিয়ে দুই দেশের প্রতিনিধিরা ২৩ বার স্পেশাল রিপ্রেজেন্টেটিভ শীর্ষক বৈঠকে বসবেন ।

গত অক্টোবরে কাজানে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং । এরপর ৫ ডিসেম্বর দুই দেশের মধ্যে কূটনৈতিকস্তরের আলোচনায় আসন্ন স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আলোচনার প্রস্তুতি শুরু হয় ৷ সেই মতো ভারতের তরফে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের তরফে তাদের বিদেশমন্ত্রী ওয়াং ই স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আলোচনায় বসবেন ৷ মূলত সীমান্ত ইস্যু নিয়েই দুই প্রতিনিধির মধ্যে এই আলোচনা হব ৷ যদিও ভারতের পক্ষ থেকে বৈঠক প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি ।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ২০২০ সালের মে মাসে ভারত-চিন সেনার মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ৷ ওই বছরের জুন মাসে ভয়াবহ সংঘাত হয় গালওয়ান উপত্যকায় ৷ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছায় ৷ গত অক্টোবরে মোদি-জিনপিং বৈঠকে সেই পরিস্থিতি অনেকটাই শিথিল হওয়ায় সীমান্ত জটিলতা মেটাতে তৎপর ভারত ও চিন ৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!