Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৪, ২০২৪

আবহাওয়ার খামখেয়ালীপনায় দায়ী নিম্নচাপ, সপ্তাহঅন্তে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টিপাত

আরম্ভ ওয়েব ডেস্ক
আবহাওয়ার খামখেয়ালীপনায় দায়ী নিম্নচাপ, সপ্তাহঅন্তে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টিপাত

কখনও মেঘ কখনও বৃষ্টি, উঁকি দিচ্ছে অনাগত শরত।দক্ষিণবঙ্গে বর্ষা কিছুটা চঞ্চলা হয়ে পড়েছে। সারা সকাল মেঘলা আকাশ, কখনও কখনও বৃষ্টি । আবহাওয়ার খামখেয়ালীপনা নিয়ে আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস মাঝের দিন দুয়েক এমন চললেও সপ্তাহের শেষ দিকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

রাজস্থান, উত্তরপ্রদেশ, অসমে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যা ঝাড়খণ্ডের কাছাকাছি এলাকায় ক্রমশ সক্রিয় হচ্ছে। পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির থেকে শিখর, মধ্যপ্রদেশের গোয়ালিয়র , সাতনা হয়ে ডালটনগঞ্জ, কাঁথির ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করছে । হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। শুক্রবার থেকে তা পরিমাণে কমতে শুরু করবে। যদিও মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ফলে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । শনিবার এসব জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজকের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৬% শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

উত্তরবঙ্গ নিয়ে খুব একটা আশাবাদী নয় আলিপুর হাওয়া অফিস। ইতিমধ্যে অতি বৃষ্টিতে নাজেহাল বাংলার এই অংশে বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও, বিরতি নিয়ে সে শনিবার আবার ফিরতে পারে। সেক্ষেত্রে ওই অংশে অতিবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।সপ্তাহের শেষে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ফলে ওই এলাকাগুলি নতুন করে ভাসতে পারে বলে মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!