Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১৩, ২০২২

বিকৃত প্রবণতায় ঘা। তাজ নিয়ে আদালতের ভর্ৎসনায় বিড়ম্বিত হিড়িক

আরম্ভ ওয়েব ডেস্ক
বিকৃত প্রবণতায় ঘা। তাজ নিয়ে আদালতের ভর্ৎসনায় বিড়ম্বিত হিড়িক

তাজমহল নিয়ে ‘প্রলাপ’ যুক্ত অভিযোগকে উড়িয়ে দিয়ে কঠোর ভাষায় আবেদনকারীদের ভর্ৎসনা করল এলাহাবাদ হাইকোর্ট। আদালতের দুই বিচারপতি —ডি কে উপাধ্যায়, বিচারপতি সুভাষ বিদ্যার্থী, এ বিষয়ক জনস্বার্থ মামলা খারিজ করে বলেছেন, ইতিহাস নিয়ে ছেলেখেলা হচ্ছে। ইতিহাস খুঁজে দেখা আইনের আওতায় পড়ে। গবেষণাই প্রকৃত ইতিহাসকে খুঁজে বের করবে। আইনের অপব্যবহার করা চলবে না। বিজেপির অযোধ্যা ইউনিটের নেতা রজনীশ সিং জনস্বার্থ মামলা দায়ের করে আবেদন পেশ করেছিলেন, তাজমহলের রুদ্ধ ২২টি দরোজা খুলে দিতে হবে। তাহলে অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে। মামলাটি দায়ের হবার পর দেশে বিদেশে বিতর্কে ছড়িয়ে পড়ে। পাশাপাশি, মুঘল সম্রাটদের নামের সঙ্গে সংযুক্ত দিল্লি ও অন্যান্য অঞ্চলের ঐতিহাসিক রাস্তায় নাম বদলের দাবির হিড়িক ওঠে। এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্ত আর ভর্ৎসনায় ইতিহাসের বিকৃতির প্রবণতায় ঘা পড়ল । এবার হুজুগ থামবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!