Advertisement
  • কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
  • জুন ৬, ২০২২

রিক্রুটমেন্ট বোর্ড অবলুপ্ত, গ্রুপ ডি পদে আর কর্মী নিয়োগ করবে না রাজ্য

আরম্ভ ওয়েব ডেস্ক
রিক্রুটমেন্ট বোর্ড অবলুপ্ত, গ্রুপ ডি পদে আর কর্মী নিয়োগ করবে না রাজ্য

গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার । গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড অবলুপ্ত করা হল। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে এই সমস্ত পদে কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন । এছাড়া, আশাকর্মীদের জন্য ২ হাজার ৫০০টি নতুন পদ তৈরি করা হল।

২০১৫ সালে নভেম্বরে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হয়। বিধানসভায় আইন পাশ হয়। ২০১৭ সালে চাকরির পরীক্ষা হয়। তড়িঘড়ি ৬ হাজার পদে নিয়োগের জন্য গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হয়। ২৫ লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দেন। কম্পিউটারের মাধ্যমে খাতা দেখা হয়। নিয়োগ হয় ৫ হাজার ৫০০টি পদে। কিন্তু সংরক্ষিত ৫০০ পদে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই বোর্ডকেই অবলুপ্ত করা হয়। এবার গ্রুপ ডি পদে নিয়োগ সংক্রান্ত কাজ এখন থেকে দেখবে স্টাফ সিলেকশন কমিশন।

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ নিয়ে ইতিমধ্যেই ভুড়ি ভুড়ি অভিযোগ জমা পড়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশে সমস্ত অভিযোগের তদন্ত করছে সিবিআই । বেনিয়মের অভিযোগে চাকরি হারিয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। দুই কিস্তিতে প্রাপ্ত বেতনের টাকা ফেরতের নির্দেশও দিয়েছে কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থারের বেঞ্চ সিদ্দিক গাজি নামে এক ব্যক্তির চাকরি বাতিল করে। নিয়োগ দুর্নীতি নিয়ে এই টানাপোড়েনের মাঝে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড অবলুপ্ত করার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!