Advertisement
  • দে । শ
  • আগস্ট ২, ২০২৫

সীমান্ত পেরিয়ে অবৈধ বাস। তিন বছরে আধার, ভোটার কার্ড সহ নথি তৈরি বিদেশি নাগরিকের, চাঞ্চল্য হিন্দোলগঞ্জে

আরম্ভ ওয়েব ডেস্ক
সীমান্ত পেরিয়ে অবৈধ বাস। তিন বছরে আধার, ভোটার কার্ড সহ নথি তৈরি বিদেশি নাগরিকের, চাঞ্চল্য হিন্দোলগঞ্জে

সীমান্ত পেরিয়ে ভারতে অবৈধ বসবাস। মাত্র তিন বছরের মধ্যে আধার, ভোটার কার্ড সহ বিভিন্ন নথিও বানিয়ে ফেলেছিলেন। সম্প্রতি এই ঘটনার কথা চাউর হতেই সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় তৈরি হয়েছে তীব্র চঞ্চল।

হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামের বাসিন্দা প্রভাস মন্ডল আদতে একজন বাংলাদেশি নাগরিক। বাংলাদেশে বাড়ি রয়েছে প্রভাসের । রয়েছে বাংলাদেশের ভোটার কার্ডও। সেখানকার ঠিকানা, প্রভাস মন্ডল, পিতা, লক্ষণ মন্ডল, মা গীতা দাস, গ্রাম চাকদহ, ডাকঘর বসন্তপুর, থানা কালিগঞ্জ, জেলা সাতক্ষীরা। বাংলাদেশের ভোটার কার্ড ইস্যু করা হয়েছে ১২ মে ২০২৫। জানা গেছে, প্রভাস মন্ডল বছর তিনেক আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে। হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় প্রায় এক বিঘে জায়গা কিনে বাড়ি তৈরি করেন। ভারতে বিয়েও করেছেন ।

সম্প্রতি অনুপ্রবেশকারী নিয়ে শোরগোল পড়ে যাওয়ায় এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে তাতে প্রভাস মন্ডলের বিষয় সামনে আসে। বিজেপি অভিযোগ তুলেছে, বাংলাদেশি ভোটাররা রাজ্যে তৃণমূলের ভোটব্যাঙ্ক হয়ে কাজ করছে। আর এই সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের জন্য রাজ্যে চালু হতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন (‌এসআইআর)‌। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশকারীকে নিয়ে এই তৈরি হয়েছে নানান প্রশ্ন। বিদেশি নাগরিক প্রভাস মন্ডল কীভাবে প্রয়োজনীয নথি তৈরি করল তা নিয়ে প্রশ্ন উঠেছে। হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামে বিঘে খানেক জমি বাড়ি আছে প্রভাসের। সেখানে তার স্ত্রী, ২ সন্তান আছে। জানা গেছে প্রভাসের সঙ্গে বাংলাদেশের ভালোই যোগাযোগ আছে। প্রভাসের স্ত্রী রিতা মন্ডল বলেন, আমার স্বামী ৩০ বছর আগে এদেশে এসেছে। সেখান থেকে ছোটবেলায় এদেশে চলে আসেন। আমার স্বামী কলকাতায় একটি কাপড়ের দোকানে কাজ করেন। আমাদের ২টি সন্তান আছে। ছেলের বয়স ১৪ বছর, মেয়ের বয়স ১২ বছর।

স্থানীয় পঞ্চায়েত সদস্য কানাইলাল হাউলি বলেন, এটা খুবই উদ্বেগজনক। সীমান্ত এলাকায় বিএসএফকে বারবার বলি আরও আঁটোসাটো পাহারা দিতে। এসব লোক ঢুকে পড়ছে কী ভাবে। এটা তো দেশের পক্ষে ক্ষতিকর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!