Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৫

ব্যাপক শিলা বৃষ্টি বসিরহাটে, রায়মঙ্গল নদীতে ভাঙন

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্যাপক শিলা বৃষ্টি বসিরহাটে, রায়মঙ্গল নদীতে ভাঙন

ব্যাপক শিলা বৃষ্টি বসিরহাটে, রায়মঙ্গল নদীতে ভাঙন হিঙ্গলগঞ্জে। শীতের বিদায়বেলা এবং বসন্তের আগমনে তুমুল শিলা বৃষ্টিতে  ভাসল বসিরহাট। ধস নামল নদীবাঁধে। শিলাবৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে।

বুধবার দুপুরে কালো মেঘে ঢেকে যায় চারপাশ। দুপুরেই যেন সন্ধ্যা নামে !‌ শুরু হয় প্রবল বৃষ্টি সেই সঙ্গে বজ্রপাত। মুষলধারায় বৃষ্টির সঙ্গ শিল পড়তে থাকে। সঙ্গে দমকা হাওয়া।  ঘন্টাখানেকের বৃষ্টিতে রাস্তা ঘাটে জল জমে যায়। শিলাবৃষ্টির জেরে আমের মুকুল, সরষে খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টিতে হিঙ্গলগঞ্জে কেতারচক এলাকায় রায়মঙ্গল নদীর পাড়ে ধস নামে। প্রায় ৪০০ ফুট এলাকা জুড়ে নদীর পাড়ে ধসের ফলে এলাকায় বাঁধ ভাঙার আতঙ্ক দেখা দেয়।

হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুরজিত বর্মন বলেন, দুলদুলি পঞ্চায়েতের স্বরূপকাটি ও কেতারচকের মাঝে নদীতে ভাঙন দেখা গেছে। আমরা সেচদপ্তকে জানিয়েছি। যাতে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ’‌ তিনি বলেন, ‘‌ সংশ্লিষ্ট পঞ্চায়েত, বিডিও এবং বিধায়ককে  জানানো হয়েছে। জরুরী ভিত্তিতে ভাঙন মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার জন্য।’‌ গত কয়েকদিন ধরে বৃষ্টির পূর্বাভাস ছিল বটে তবে এতটা জোর বৃষ্টি হবে তা আন্দাজ করেনি স্থানীয় বাসিন্দারা।  ফলে স্কুল ফেরত পড়ুয়া ও মাধ্যমিক পরীক্ষার্থীরা ছুটির পর বৃষ্টিতে আটকে পড়ে। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যহত হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!