Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১২, ২০২৪

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে সহজ জয় স্মাশার্স মালদা ও মুর্শিদাবাদ কুইন্সের

আরম্ভ ওয়েব ডেস্ক
বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে সহজ জয় স্মাশার্স মালদা ও মুর্শিদাবাদ কুইন্সের

ব্যাট ও বলে কামাল ঋত্বিক চ্যাটার্জীর। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে পুরুষদের বিভাগে মেদিনীপুর উইজার্ডসকে ৬ উইকেটে হারাল স্মাশার্স মালদা। অন্যদিকে মহিলাদের লিগে মুর্শিদাবাদ কুইন্স ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে রাঢ় টাইগার্সকে।

প্রথমে ব্যাট করতে নেমে ঋত্বিক চ্যাটার্জী, গীত পুরিদের দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি মেদিনীপুর উইজার্ডসের ব্যটাররা। ১৯ ওভারে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ঋণদ্ধিমান সাহা ও প্রিয়াংশু শ্রীবাস্তব দুজনেই ২১ রান করেন। বাকিটা কেউ রান পাননি। ১৫ রানে ৩ উইকেট তুলে নেন গীত পুরি। ৯ রানে ২ উইকেট পান ঋত্বিক চ্যাটার্জী।

জয়ের লক্ষ্যে পৌঁছতে খুব একটা বেগ পেতে হয়নি স্মাশার্স মালদাকে। ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১ রান তুলে জয়ী হয় স্মাশার্স মালদা। যদিও শুরুতে বিপর্যয়ে পড়তে হয়েছিল স্মাশার্স মালদাকে। ৫ ওভারের মধ্যে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ঋতম পোড়েল ও ঋত্বিক চ্যাটার্জী। ৫০ রানে অপরাজিত থাকেন ঋত্বিক।

অন্যদিকে, মহিলাদের বিভাগে মুর্শিদাবাদ কুইন্সের বিরুদ্ধে ২০ ওভারে ৯ উইকেটে ৮৪ রান তোলে রাঢ় টাইগার্স। ২৬ রান করেন অঙ্কিতা চক্রবর্তী। ১৭ রান করে অপরাজিত থাকেন প্রিয়াঙ্কা সরকার। ১৬ রানে ৩ উইকেট নেন শ্রেয়শী আইচ। ২০ রানে ২ উইকেট স্নেহা গুপ্তার। জবাবে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৫ রান তুলে ম্যাচ জিতে নেয় মুর্শিদাবাদ কুইন্স।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!