Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৬, ২০২৫

‌দুরন্ত বোলিং ঋত্বিকের, মনোজের হারবার ডায়মন্ডকে উড়িয়ে দিল স্ম্যাশার্স মালদা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌দুরন্ত বোলিং ঋত্বিকের, মনোজের হারবার ডায়মন্ডকে উড়িয়ে দিল স্ম্যাশার্স মালদা

দুরন্ত বোলিং ঋত্বিক চ্যাটার্জির। মাত্র ৫ রানে তুলে নিলেন ৪ উইকেট। ব্যাট হাতে জ্বলে উঠলেন অর্জুন ভরদ্বাজ। বেঙ্গল প্রো টি২০ লিগে স্ম্যাশার্স মালদা ৬২ রানে উড়িয়ে দিল মনোজ তেওয়ারির নেতৃত্বাধীন হারবার ডায়মন্ডকে। অন্যম্যাচে, মুর্শিদাবাদ কিংস ৫ উইকেটে হারিয়েছে রাঢ় টাইগার্সকে।
প্রথমে ব্যাট করে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল স্ম্যাশার্স মালদা। ৬.‌১ ওভারে ২২ রানে ৫ উইকেট হারায়। সেখান থেকে অর্জুন ভরদ্বাজ ও কাইফ আমেদের দুর্দান্ত লড়াই মালদাকে ৭ উইকেটে ১৩৯ রানে পৌঁছে দেয়। ৬১ রানের লড়াকু ইনিংস খেলেন অর্জুন। ৩৯ রান করেন কাইফ আমেদ। ১৫ রানে ৩ উইকেট নেন গীত পুরি। ২৯ রানে ২ উইকেট বিশাল ভাটির। জবাবে ব্যাট করতে নেমে ঋত্বিক চ্যাটার্জির দাপটে ১৫ ওভারে ৭৭ রানে গুটিয়ে যায় হারবার ডায়মন্ড। হারবার ডায়মন্ডের হয়ে একমাত্র লড়াই করেন অভিষেক রামন (‌৩৪)‌। ৫ রানে ৪ উইকেট তুলে নেন ঋত্বিক। ব্রিজেশ শর্মা ও রমেশ প্রসাদ ২টি করে উইকেট নেন।
পুরুষদের অন্য ম্যাচে, মুর্শিদাবাদ কিংস ৫ উইকেটে হারিয়েছে রাঢ় টাইগার্সকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রান তোলে রাঢ় টাইগার্স। কাজী জুনায়েদ সিফি ৫৪ বলে করেন ৭৮। সক্ষম চৌধুরি, বিকাশ সিং, সুখমিত সিং ২টি করে উইকেট নেন। জবাবে ১৮.‌৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুর্শিদাবাদ কিংস (‌১৫১/‌৫)‌। ঋষভ চৌধুরি ৩৫ বলে করেন ৫০। ৩৭ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন তৌফিক উদ্দিন মণ্ডল।
মহিলাদের ম্যাচে, মেদিনীপুর উইজার্ডস ৩ উইকেটে হারিয়েছে রাঢ় টাইগার্সকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রান তোলে রাঢ় টাইগার্স। অপরাজিত ৩৩ রান করেন পিয়ালি ঘোষ। জবাবে ১৯.‌৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে ম্যাচ জিতে নেয় মেদিনীপুর উইজার্ডস। ষষ্ঠী মণ্ডল করেন ৩০, ইপ্সিতা মণ্ডল করেন ২৮। শ্রেয়া কাড়ার ২০ রানে ৩ উইকেট নেন।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!