- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৯, ২০২৪
দেশীয় প্রযুক্তিতে তৈরি স্নাইপার রাইফেল রফতানির বরাত পেল ভারতীয় সংস্থা
বিদেশ থেকে যুদ্ধের অস্ত্র কেনার ইতিহাস ভারতের ক্ষেত্রে নতুন নয়। তবে এবার ক্রেতা নয়, বিক্রেতা রূপেও আত্মপ্রকাশ করতে চলেছে ভারত।
বেঙ্গালুরুর বেসরকারি অস্ত্র প্রস্তুতকারক সংস্থা এসএসএস ডিফেন্স .৩৩৮ লাপুয়া ম্যাগনাম ক্যালিবার স্নাইপার রাইফেল সরবরাহের জন্য দেশের বাইরের একটি সংস্থার সঙ্গে মেগা রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে । ইতিমধ্যে তারা চুক্তি মোতাবেক বেশ কিছু অস্ত্র সরবরাহও করেছে।
এই প্রথম ভারত বিদেশে স্নিপার রাইফেল রপ্তানি করতে চলল।
স্নিপার রাইফেলটি সম্পূর্ণ ভারতে তৈরি ।এমনকি এর ব্যারেলটিও সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে নির্মিত।
তবে শুধুমাত্র স্নিপার রাইফেল নয়, এই বেসরকারি অস্ত্র প্রস্তুতকারী সংস্থাটি অন্যান্য দেশে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের গোলা বারুদ সরবরাহের বরাত পেয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থাগুলিও যেমন ব্যবসা বৃদ্ধির জন্য বিদেশি খরিদ্দার সন্ধান করছে, তেমনি ভারত সরকারও তাদের পাশে দাঁড়িয়েছে। বিদেশ থেকে আসা অস্ত্রের ‘বরাত’ তারা সরাসরি এইসব বেসরকারি প্রতিষ্ঠানকে পাঠিয়ে দিচ্ছে।
অস্ত্র নির্মাণে ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত ১.২৭ লক্ষ কোটি অর্থের রেকর্ড গড়েছে।প্রতিরক্ষা মন্ত্রক সূত্র মারফত খবর, ভারত এখন সমরাস্ত্র নির্মাণ ও সরবরাহের একটি ভাল বাজারে পরিণত হয়েছে।.৩৩৮ লাপুয়া ম্যাগনাম ক্যালিবার স্নাইপার রাইফেলের বিশ্বের বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। অন্তত ৩০ টি দেশে এই রাইফেলের বিপুল চাহিদা রয়েছে। বহু সংস্থাই এই রাইফেল তৈরির সঙ্গে যুক্ত। তাদের প্রত্যেকেই অবশ্য আলাদা আলাদা কনফিগারেশন ব্যবহার করে এর নির্মাণ করেছে।
২০১৯ সালে, ভরতীয় সেনাবাহিনীর নর্দান কমান্ড সীমিত সংখ্যক .৫০ক্যালিবার M95 ও বেরেটার .৩৩৮লাপুয়া ম্যাগনাম স্করপিও TGT কিনেছে।
যদিও এখনও ৪৫০০ স্নিপার রাইফেলের নিলাম শুরু হয়নি। ফলে তাদের ট্রায়ালও আটকে রয়েছে। মনে করা হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে অস্ত্র সরবরাহে বিরাট একটি শূন্যতা সৃষ্টি হয়। ভারত আপাতত সেই শূন্যতা ভরাট করার চেষ্টা করছে।
❤ Support Us







