Advertisement
  • কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
  • এপ্রিল ৩, ২০২৩

বেঙ্গালুরুর শিশুদের অভিনব কায়দায় ব্যবসা , শরবত বিক্রির পদ্ধতির প্রশংসায় মুখর নেট দুনিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
বেঙ্গালুরুর  শিশুদের অভিনব কায়দায় ব্যবসা , শরবত বিক্রির পদ্ধতির প্রশংসায় মুখর নেট দুনিয়া

ফুটবল হোক বা ক্রিকেট কিংবা টেনিস বাচ্চাদের জন্য আউটডোর গেম হিসেবে এগুলর প্রয়োজনীইয়তাকে কখনওই অস্বীকার করা যাবে না। দৈনন্দিন পড়াশোনা ও এক ঘেয়েমি কাটাতে এসব খেলার প্রাসঙ্গিকতাকে কোনোমতেই অস্বীকার করা যাবে না। কিন্তু প্রথাগত ধারণার থেকে ভিন্ন পথেও কেউ কেউ হাঁটে বা হাঁটার সাহস দেখায়। বেঙ্গালুরুর শরবত বিক্রেতা শিশুরা সেই আলাদা পথের পথিক। নিজেদের পড়াশোনার ক্লান্তি দূর করতে লেবুর জল বিক্রি করা শুরু করেছে তাঁরা। তাঁদের ব্যবসার কায়দা ইতিমধ্যে সামাজিক প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেকে তাঁর প্রশংসা করেছেন।

বাচ্চারা সবাই ইন্দিরা নগরের বাসিন্দা। প্রচারিত ভিডিওতে দেখা যাচ্ছে নিজেদের পড়ার ঘরের টেবিলকে আবাসনের ফটকের বাইরে এনে তার ওপর একাধিক লেবুর শরবতের গ্লাস সাজিয়ে তাঁরা বিক্রি করছে। পাশে রয়েছে হাতে লেখা ব্যানার যাতে উল্লেখ করা হয়েছে প্রত্যেক বার ক্রয় করলে পাঁচ টাকা ছাড় দেওয়া হবে আর শরবতে অতিরিক্ত বরফ দরকার হলে ৫টাকা বেশি দিতে হবে। যা ব্যবসায়িক কৌশল রূপে মন্দ নয়। নেট নাগরিকদের অনেকেই এত ছোটো বয়সে ব্যবসার অভিনব কায়দা ব্যবহারের জন্য তাঁদের তারিফ না করে পারেননি।

প্রত্যেক ছোটো  ছোটো ছেলেমেয়েই জীবনে কিছু না কিছু হওয়ার স্বপ্ন দেখে। কেউ ব্যবসায়ী কেউ বা বড়ো কোন চাকুরিজীবি কেউ বা খেলোয়াড়, কবি, গায়ক ইত্যাদি। ছোটো ছোটো ছেলমেয়েরা আগামী দিনে যদি  উদ্যোগপতি হতে চায় তাহলে  কোনো সমস্যা নেই। কিন্তু  জীবন বহুমুখী, বহু সম্ভাবনাময়।  তাই শিশুর সার্বিক বিকাশের জন্য তাকে সমস্ত দিকের সঙ্গে পরিচিত করানো প্রয়োজন। নাহলে আজ যে কাজের প্রয়োজনীয়তা  রয়েছে, কাল থাকবে এমন নাও হতে পারে। জীবনের অনিশ্চয়তার পাঠ একটি শিশু যদি শৈশবেই পায়, তাহলে জীবন সংগ্রামের লড়াইয়েও খানিকটা এগিয়ে থাকবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!