Advertisement
  • কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
  • জুন ৬, ২০২২

মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শিক্ষিকা, কলকাতার সেই স্কুলই বাংলা থেকে হতে চলেছে ইংরাজি মাধ্যম ।

আরম্ভ ওয়েব ডেস্ক
মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শিক্ষিকা, কলকাতার সেই স্কুলই বাংলা থেকে হতে চলেছে ইংরাজি মাধ্যম ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এখানে শিক্ষকতা করতেন সেই স্কুলকে নতুন করে সাজানোর পরিকল্পনা করল স্কুলশিক্ষা দপ্তর।
কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের ভবানীপুরের মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলটি ভাড়া বাড়িতে চলত । এই স্কুলেই রাজনৈতিক জীবন শুরুর প্রথমদিকে শিক্ষকতা করেছেন মমতা । সেই প্রাথমিক স্কুলটি এবার সরকারি ইংরাজি মাধ্যম হতে চলেছে । নিখরচায় ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করবে ।

জানা যায় স্কুলবাড়িটির মালিক স্কুল ভেঙে বহুতল আবাসন তৈরি করতে চাইছিলেন। স্থানীয়রা তা জানতে পারেন। স্কুলটিকে বাঁচানোর জন্য স্কুলশিক্ষা দপ্তরে আর মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান ।

২ জুন ভবানীপুরের কাঁসারিপাড়ায় শীতলা পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপর মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল প্রসঙ্গে খোঁজখবর নেন এবং স্মৃতিচারণা করেন। স্থানীয় জনপ্রতিনিধি চিঠি লিখে আগেই স্কুল বেহাত হওয়ার কথা জানান মুখ্যমন্ত্রীকে।

এরপর স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকরা প্রয়োজনীয় পদক্ষেপ করেন। জানা গিয়েছে, স্কুলের জমিটি হাতে পেয়েছে রাজ্য সরকার। পুরনো জীর্ণ স্কুলটিকে সংস্কার করে ঝকঝকে রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন দপ্তরের এক আধিকারিক। পাশাপাশি ইংরাজি মাধ্যমে উন্নীত করার জন্য নতুন শিক্ষক নিয়োগ হবে বলেও খবর পাওয়া গিয়েছে। স্থানীয়দের বক্তব্য, বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে পড়ানোর আর্থিক সামর্থ্য তাঁদের নেই। সরকারি ইংরাজি মাধ্যম স্কুল হলে খুব ভাল হয়।


❤ Support Us
error: Content is protected !!